আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ইউপি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে ২০ দলীয় জোট : জোটের বৈঠক

ইউপি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে ২০ দলীয় জোট : জোটের বৈঠক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে ২০ দলীয় জেট। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের মহাসচিবদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।


বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।


সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে এ বৈঠক শেষ হয় ৮টায়। শুক্রবার সন্ধ্যায় মির্জা ফখরুলের সভাপতিত্বে এতে ২০ দলের মহাসচিব পর্যায়ের নেতারা অংশ নেন।


তিনি বলেন, ২০ দল ইউপি নির্বাচন জোটগতভাবে করবে। আমরা প্রচারণাও চালাবো জোটগতভাবে।


বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সম্প্রতি দায়ের করা মামলার নিন্দাও জানানো হয় বলে জানান মির্জা ফখরুল।


এবারের ইউপি নির্বাচনে মোট ছয় ধাপে ৪২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন হবে। প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ।


এরপর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।


শেয়ার করুন

পাঠকের মতামত