আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

আওয়ামী লীগ নেতাকে হত্যায় দুই ছাত্রলীগ নেতা রিমান্ডে

আওয়ামী লীগ নেতাকে হত্যায় দুই ছাত্রলীগ নেতা রিমান্ডে

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলামকে (৪৪) পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রাম সদর আমলি আদালতে শুনানি শেষে বিচারক মজনু মিয়া এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ।

দুই ছাত্রলীগ নেতা হলেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী ওরফে বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়া।

শুক্রবার সন্ধ্যার দিকে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করেল পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী শরিফুল ইসলাম সোয়ানকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

এদিকে শনিবার বিকালে নিহত আওয়ামী লীগের নেতা শরিফুল ইসলাম সোহানের দাফন সম্পন্ন হয়েছে। কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি মো. মাসুদুর রহমান ছাত্রলীগের দুই নেতার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শুক্রবার ঘটনার দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছাত্রলীগের ওই দুই নেতাকে আটক করে পুলিশ। পরে রাত ১২টায় নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী একটি হত্যা মামলা করেন। এরপর ওই মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঁচ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত