আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

কারিগরি দক্ষতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ অস্ট্রেলিয়ান হাইকমিশনারের

কারিগরি দক্ষতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ অস্ট্রেলিয়ান হাইকমিশনারের

অবকাঠামো নির্মাণে দক্ষ জনবল তৈরি ও নির্মাণশিল্পের সাথে জড়িতদের প্রশিক্ষণ প্রদানের আগ্রহ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার (একটিং) নরদিয়া সিম্পসন।

 

সোমবার (১২ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান।

তিনি বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে অবকাঠামো নির্মাণ করতে হয়। এর সাথে পরিবেশ সুরক্ষা ও ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয় সামনে রেখে কাজ করতে হয়। ফলে টেকসই অবকাঠামো উন্নয়ন ও সবার জন্য আবাসন নিশ্চিত করা যথেষ্ট চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ মোকাবেলায় অস্ট্রেলিয়ার সরকার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটের কাজ করার সুযোগ রয়েছে। তিনি প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের সংক্ষিপ্ত মেয়াদে প্রশিক্ষণ প্রদানে আগ্রহ ব্যক্ত করেন।

এছাড়া পরিবেশ সুরক্ষার জন্য তিনি ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূ-পৃষ্ঠস্থ পানির ব্যবহার বাড়ানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। মন্ত্রী পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে পরিকল্পিত উন্নয়নের স্বার্থে তার পরামর্শ ও প্রস্তাব সাদরে গ্রহণের আশ্বাস দেন।

মন্ত্রী বলেন গ্রামাঞ্চলের উন্নয়নকর্মকান্ড শৃঙ্খলায় আনতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে একটি আধাসরকারী পত্র প্রেরণ করা হয়েছে। এক্ষেত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় মিলে সমন্বিতভাবে কাজ করতে পারে বলে মন্ত্রী উল্লেখ করেন। সাক্ষাতকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত