আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বিদায় নিচ্ছে শীত

বিদায় নিচ্ছে শীত

শীতার্ত মাঘের বিদায় আজ। ঋতুরাজ বসন্তের হাওয়ার কাঁপন এখন প্রকৃতিতে। অল্পস্বল্প করে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। বাড়ছে উষ্ণতা। মৌসুমের বর্তমান সময়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে অবস্থান করছে। উত্তরাঞ্চল ছাড়া প্রায় সারা দেশেই শীতের আমেজ আর কুয়াশা প্রায় কেটে গেছে। দিনভর উজ্জ্বল সূর্যের তেজ চড়ছে। আবহাওয়াই জানান দিচ্ছে, ‘বসন্ত এসে গেছে। 

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বর্তমান সময়টাকে শীতের বিদায়লগ্ন বলা যায়। আগামীকাল ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকাতে বৃষ্টি হতে পারে এবং এ বৃষ্টিপাতকালে রাতের যে তাপমাত্রা, সেই রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি বা স্থানভেদে ৩ ডিগ্রি সেলসিয়াসও বেড়ে যেতে পারে এবং ঐ সময়ে মানুষের মধ্যে শীতের কোনো অনুভূতি আর ঐ ভাবে থাকবে না।

তিনি বলেন, আমরা দেখছি যে, এই মুহূর্তে খুব উল্লেখযোগ্য শীত নেই। রংপুর বিভাগের একটি স্টেশন বাদ দিয়ে বাকি সবগুলো স্টেশনের রাতের যে তাপমাত্রা, সেই রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সামগ্রিকভাবে যদি আমরা বলি যে, এই মুহূর্তে দেশে শীতের অনুভূতি ঐ ভাবে বিরাজ করছে না। আগামী দিনগুলোতে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত