আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

শেখ হাসিনাকে আসামের মুখ্যমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনাকে আসামের মুখ্যমন্ত্রীর অভিনন্দন

সদ্য সমাপ্ত নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার নিজের ও আসামের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে আসামের বিধানসভা সচিবালয়ে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মুখ্যমন্ত্রী শর্মা এই অভিনন্দনের কথা জানান।

মুখ্যমন্ত্রী শর্মা এই অঞ্চলের সমৃদ্ধি, উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতকে সম্পৃক্ত করে একটি অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার উপর জোর দেন। তিনি উত্তর-পূর্ব ভারতে জাপানের বিনিয়োগ ও চলমান বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এবং জাপানের সহযোগিতায় এই অঞ্চলে একটি শিল্প মূল্য শৃঙ্খল (ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন) তৈরিতে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে হাইকমিশনার বলেন, বাংলাদেশ সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুভাবাপন্ন মনোভাব নিয়ে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখতে চায়। তিনি এই রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, সড়ক, রেল ও নৌপথে সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সু-সংহত করার উপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের হাইকমিশনার ঢাকা-গুয়াহাটি ফ্লাইট পুনরায় চালু করা, সীমান্তবর্তী কয়েকটি সমন্বিত চেক পোস্ট সচল করা ও উত্তর-পূর্ব ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বাড়ানো সহজতর করার জন্য গুয়াহাটিতে বিদেশীদের জন্য একটি আঞ্চলিক নিবন্ধন কার্যালয় খোলার বিষয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান।

মুখ্যমন্ত্রী শর্মা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত