আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

২১ হাজার দরিদ্রকে শীতবস্ত্র দিল আইডিআরএ

২১ হাজার দরিদ্রকে শীতবস্ত্র দিল আইডিআরএ

দেশের দরিদ্র ও প্রান্তিক শীতার্ত মানুষের মধ্যে ২১ হাজার শীতবস্ত্র বিতরণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বিভিন্ন বীমা কোম্পানি ও করপোরেশন থেকে অনুদান হিসেবে এই শীতবস্ত্র সংগ্রহ করা হয়।

আইডিআরএ’র জনসংযোগ কর্মকর্তা তানিয়া আফরিন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিআরএ গঠনের পর সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে প্রথম বারের মতো এ উদ্যোগে বীমা কোম্পানি ও করপোরেশনসমূহের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আইডিআরএ’র আহ্বানে লাইফ ও নন-লাইফ কোম্পানিগুলো স্বতঃস্ফূর্তভাবে অনুদান হিসেবে কর্তৃপক্ষের কাছে প্রায় ২১ হাজার শীতবস্ত্র (কম্বল) জমা দেয়।

এই কম্বলগুলো দেশের উত্তরাঞ্চলে যথা- নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বিলুপ্ত ছিটমহল এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় প্রাইমারি স্কুল ও দরিদ্র শিশু শ্রেণীর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। এলাকাগুলোর জেলা প্রশাসক ও পুলিশ সুপার শীতবস্ত্র বিতরণে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা দেন।

শীতবস্ত্র বিতরণে সার্বিক দায়িত্ব পালনের জন্য আইডিআরএ’র সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম অনুদানের শীতবস্ত্র বিতরণে আইডিআরএকে সহায়তা করে।

শেয়ার করুন

পাঠকের মতামত