আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ব্যাংকিং সেক্টরে ভয়াবহ সাইবার ক্রাইম

ব্যাংকিং সেক্টরে ভয়াবহ সাইবার ক্রাইম

ব্যাংক ডাকাতদের এখন আর ব্যাংক এর ভল্ট ভাঙতে হয়না। অনলাইনের মাধ্যমে ঘরে বসেই হাতিয়ে নিতে পারে ব্যাংকের তথ্য আর অর্থ। গত কয়েক বছরে সাইবার ক্রাইম বেড়ে গেছে কয়েক গুণ।

 বাৎসরিক পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর ১.৫ মিলিয়ন বার বিভিন্ন হ্যাক হয়ে থাকে। হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় ৪ হাজার সাইবার অ্যাটাক হয়। ইন্টারনেট ব্যবহারকারী সকলেই এই সাইবার ঝুকিতে রয়েছে। বিশ্ব বাজারেও পরেছে এই সাইবার ক্রাইমের প্রভাব। ঝুঁকি আর উদ্বিগ্নতায় রয়েছে বিশ্বের বড় বড় আর্থিক কোম্পানিরাও।

 গত বছরে ব্যাংকিং সেক্টরে এমন কিছু সাইবার ক্রাইম হয়েছে যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন।

 ২০১৫ সালে কারবানাক নামের একদল হ্যাকার ৩০টিরও বেশি দেশের ১০০টির মত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১০০ কোটি মার্কিন ডলার অনলাইনের মাধ্যমে হাতিয়ে নিয়েছে। প্রথমে ইউক্রেন এর একটি ব্যাংকে এ গড়মিল ধরা পরে। তারা বুঝে উঠতে না পেরে রুশ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবকে বিষয়টি জানায়।

 ব্যাংকের নাম প্রকাশ না করে ক্যাস্পারেস্কি ল্যাব প্রকাশ করে ব্যাংকিং সেক্টরে ভয়াবহ সাইবার ক্রাইমের তথ্য। হ্যাকাররা রাশিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৩০টি দেশের ১০০টি ব্যাংকের টাকা তাদের ভুয়া অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে।

 উত্তর আমেরিকা ক্যাসপারস্কি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পরিচালক ক্রিস ডগেন জানান, ‘হ্যাকাররা ই-মেইলের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সিস্টেমে ম্যালওয়ার ছড়িয়ে দিয়ে সিস্টেমকে নিয়ন্ত্রণ করে ব্যাংক এর টাকা অন্য ব্যাংকে সরিয়েছে।’

ক্যাস্পারেস্কি ল্যাব এর চিফ স্টাফ অ্যান্টন সিঙ্গারিভ এই বিষয় বলেন, ‘হ্যাকাররা এক একটি ব্যাংক হ্যাক করার জন্য অন্তত দুই মাস কাজ করেছে।’
তিনি আরো জানান যে, হ্যাকাররা ব্যাংকিং সিস্টেমের সকল কিছুই তাদের নিয়ন্ত্রণে নিয়ে টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিয়ে যায়, এমনকি তারা এটিএম মেশিনও নিয়ন্ত্রণে নেয় এবং এটিএম মেশিনকে না ছুয়েই টাকা উত্তোলন করে নেয়।

হ্যাকাররা ওই সকল ব্যাংকের কোনো গ্রাহককে ক্ষতি না করেই সরিয়ে ছিল ব্যাংকের টাকা। এর জন্য তারা সফটওয়্যার ব্যবহার করে গ্রাহকের টাকার পরিমাণকে বাড়িয়ে সেই বাড়তি টাকা অন্য ব্যাংকের ভুয়া অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে নিজেদের সুবিধা মত এটিএম মেশিন থেকে টাকা উত্তোলন করে নিয়েছিল। এটিএম মেশিনগুলোকেও তারা এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেন সময়মত টাকাগুলো মেশিন থেকে বের হয়ে আসে।

গত বছর এমন সাইবার ক্রাইমের কবলে পরেছে আরো বেশ কিছু দেশ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এর ই-পেমেন্ট সার্ভিস। ব্রাজিলিয়ান পেমেন্ট সার্ভিস থেকে প্রায় ৩.৭৫ বিলিয়ন টাকা চুরি করে নিয়েছিল হ্যাকাররা।

শেয়ার করুন

পাঠকের মতামত