আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন মানুষের সেবা করার জন্য: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন মানুষের সেবা করার জন্য: স্বাস্থ্যমন্ত্রী

মানুষের সেবায় নিরপেক্ষ ও ভয়ভীতি মুক্ত থেকে কাজ করে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন মানুষের সেবা করার জন্য। আমি কোনো রাজনৈতিক নেতা নই, আমি নির্বাচনও করিনি। মানুষের সেবায় আমি আমার কাজ নিরপেক্ষ ও ভয়ভীতি মুক্ত থেকে করে যাব।

 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কক্সবাজারে কর্মরত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জেলা ও বিভাগীয় পর্যায়ের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার্থীদের মনোযোগের সঙ্গে পড়াশোনা করার মাধ্যমে প্রথমত ভালো চিকিৎসক হতে হবে। এরসঙ্গে শিক্ষার্থীদের অবশ্যই সৎ ও আদর্শিক মানসিকতা নিয়ে ডাক্তারি পেশায় নিজেকে নিযুক্ত করতে হবে। আমরা শুধু হাজার হাজার ডাক্তার চাই না, আমরা চাই ভালো ডাক্তার এই কথাটির অর্থ শিক্ষার্থীদের বুঝতে হবে।

এ সময় মন্ত্রী কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজ অচিরেই শুরু করা হবে বলে জানান।

জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নানা বিষয়ে দিকনির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে নিজ নিজ কর্মক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান।

সভায় কক্সবাজার-৩ আসনের সাংসদ এবং জাতীয় সংসদ হুইপ সাইমুম সরওয়ার কমল, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এর সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মহাপরিচালক সাহান আরা বানুসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল কক্সবাজারে চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে জেলাবাসীর দাবি উপস্থাপন করেন।

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী ৩ দিনের সফরে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কক্সবাজার যান। সফরের প্রথম দিন তিনি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন ওজিএসবি-এর ৫০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩২তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

সফরের দ্বিতীয় দিন ১৬ ফেব্রুয়ারি সকালে চিকিৎসক অধ্যক্ষ সম্মেলন উদ্বোধন করে দেশের সকল মেডিকেল কলেজ এর অধ্যক্ষদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। মন্ত্রী তার বক্তব্যে চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে তার প্রত্যয় ব্যক্ত করেন। এদিন বিকালে মন্ত্রী কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে অবস্থিত ইউনিয়ন হসপিটাল লিমিটেড এবং ২৫০ শয্যা কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বেসরকারি হাসপাতালটির বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন। হাসপাতালটি তার লাইসেন্স এর পরিধি বহির্ভূতভাবে আইসিইউ, সিটি স্ক্যান মেশিন, অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ রুমসমূহ পরিচালনা করে আসছিল বিধায় হাসপাতালটির এসব সেবা বন্ধ করার নির্দেশ প্রদান করেন। সেইসঙ্গে হাসপাতালের আইসিইউ এবং পোস্ট অপারেটিভ রুমে ভর্তিকৃত রোগীদের জরুরি ভিত্তিতে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা দেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত