আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ওয়ান ইলেভেনে জড়িতদের শনাক্তে কমিশন গঠনের দাবি স্বাস্থ্যমন্ত্রীর

ওয়ান ইলেভেনে জড়িতদের শনাক্তে কমিশন গঠনের দাবি স্বাস্থ্যমন্ত্রীর

ওয়ান ইলেভেনের সময় কার কী ভূমিকা ছিল, তা জাতির সামনে উন্মোচন করতে তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।


তিনি বলেছেন, ওয়ান ইলেভেনের জন্য কমিশন করা উচিত। কমিশন গঠন করে খুঁজে বের করতে হবে কারা ওয়ানে ইলেভেন সৃষ্টি করেছিলেন।


মঙ্গলবার দুপুরে সোনারগাঁও হোটেলে ৬ষ্ঠ সাউথ এশিয়ান নিউরো সার্জিক্যাল কংগ্রেস এবং অষ্টম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।


২২ ফেব্রুয়ারি শুরু হওয়া এ সম্মেলন ২৪ ফেব্রুয়ারি শেষ হবে।


মন্ত্রী বলেন, ‘রাজনীতিবিদরাই এ দেশ সৃষ্টি করেছেন। কিন্তু ওয়ান ইলেভেনের সময় রাজনীতিবিদদের রাজনীতি থেকে সরিয়ে একটি কুচক্রীমহল ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১১ মাস কারাবরণ করতে হয়েছিল। আমাকেও দুই বছর কারাবরণ করতে হয়। তারা গণতন্ত্র বিনষ্ট করার পায়তারা চালিয়েছিল।’


তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।


মন্ত্রী আরো বলেন, সেই সময় যারা ভিলেন ছিলেন, তারাই অনেকে আজ নায়ক।


ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘মাহফুজ আনাম স্বীকার করে বলেছেন, ভুল করেছিলাম চাপে পড়ে। আমি মনে করি, মাহফুজ আনামের ভুলের জন্য তার দায়িত্ব থেকে পদত্যাগ করা উচিত ছিল। দায়িত্ব পালন করতে না পারলে সে পদে থাকার মানে হয় না।’


চিকিৎসা ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় চিকিৎসা সেবায় আমরা অনেক দূর এগিয়েছি।’


মন্ত্রী বলেন, আগারগাঁওয়ে একটি অত্যাধুনিক ন্যাশনাল নিউরো সার্জিক্যাল ইনিস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু সেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকলেও রোগীরা না জানায় তারা সেখানে যায় না। ব্রেন স্ট্রোকের রোগীরা  আগারগাঁওয়ের বিশেষায়িত হাসপাতালটি সম্পর্কে না জানার কারণে সেখানে চিকিৎসা নিতে যায় না।


এই হাসপাতালটি নিয়ে সাংবাদিকদের প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান মোহাম্মদ নাসিম।


শেয়ার করুন

পাঠকের মতামত