আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে সর্বাপেক্ষা দীর্ঘতম সময় ধরে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত: সাবেক উপমন্ত্রী

জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে সর্বাপেক্ষা দীর্ঘতম সময় ধরে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত: সাবেক উপমন্ত্রী

সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে সর্বাপেক্ষা দীর্ঘতম সময় ধরে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত। তিনি সারা বিশ্বেও দীর্ঘতম সময়ের নারী সরকার প্রধান। তাঁর নেতৃত্বে উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত হয়েছে। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়ায় ৮৩ কোটি টাকা ব্যয়ে ‘জয় বাংলা এভিনিউ’-এর নদী তীর সংরক্ষণ শক্তিশালীকরণ কাজের উদ্বোধন এবং নড়িয়া পৌরসভার ১, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে ১৮ কোটি টাকা ব্যয়ে ৭টি সড়কের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা মেধা, সততা আর সাহসিকতা দিয়ে শ্রমনির্ভর অর্থনীতির পরিবর্তে আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। গত তিন মেয়াদে তিনি স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। তিনি উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করেছেন। দেশের অসহায় মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা দিয়েছেন। দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না।

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত তিন মেয়াদে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন তা নজিরবিহীন। তাঁর হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এক বিস্ময় বিশ্ববাসীর কাছে। দেশে ও দেশের বাইরে ভিশনারি লিডার হিসেবে শেখ হাসিনার যে ঈর্ষণীয় সাফল্য তা এক কথায় অনন্য ও অসাধারণ। তাই ঐক্যবদ্ধভাবে কাজ করে সবাইকে এগিয়ে নিতে হবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত