আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘আমি সরকারের রাষ্ট্রপতি নই, দেশের রাষ্ট্রপতি’

‘আমি সরকারের রাষ্ট্রপতি নই, দেশের রাষ্ট্রপতি’

আমার অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমি ইচ্ছা করলেই কিছু করতে পারি না। তবে আমি সরকারের রাষ্ট্রপতি নই, আমি দেশের রাষ্ট্রপতি।

তিনি বলেন, সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে দেশব্যাপী শিক্ষা বিস্তার ও মানোন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ি নবাব ইনস্টিটিউশনের একশ‘ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে শিক্ষা প্রসারে অবকাঠামো নির্মাণ ও সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার উপ-বৃত্তি প্রদান করছে। বছরের প্রথম দিনেই প্রাক-প্রাথমিক থেকে শুরু করে এসএসসি ও সমমানের ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছে।

তিনি আরো বলেন, স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য আমাদের ও আমাদের পূর্বশূরীদের অনেক ত্যাগ ও রক্ত ঝড়াতে হয়েছে। তাই স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের স্বপ্ন জয়ের ইচ্ছা থাকতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভামঞ্চে পৌঁছলে হাজার হাজার জনতা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানায়। অনুষ্ঠান শুরুতে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী ও আদিবাসীদের নৃত্যের মাধ্যমে রাষ্ট্রপতিকে বরণ করে নেয়া হয়। ৩টা ৫৩ মিনিট থেকে ৪টা ১২ মিনিট পর্যন্ত ১৯ মিনিট রাষ্ট্রপতি বক্তব্য রাখেন।

তিনি আরো বলেন, আমার অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমি ইচ্ছা করলেই কিছু করতে পারি না। আমি সরকারের রাষ্ট্রপতি নই, আমি দেশের রাষ্ট্রপতি।

ধনবাড়ি নবাব ইনস্টিটিউশন পরিচালনা পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম। প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মীর ফারুক আহমেদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন।

উল্লেখ্য, ১৯১০ সনে ধনবাড়ির জমিদার সৈয়দ নবাব আলী চৌধুরী অনুন্নত দরিদ্র এই জনপদের মানুষের শিক্ষা বিস্তারের জন্য এই ধনবাড়ি নবাব ইনষ্টিটিউট প্রতিষ্ঠা করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত