আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

২০১৮ সালের মধ্যেই শেষ হবে পদ্মা সেতুর কাজ : সেতুমন্ত্রী

২০১৮ সালের মধ্যেই শেষ হবে পদ্মা সেতুর কাজ : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর অবশিষ্ট কাজ ২০১৮ সালের মধ্যেই শেষ হবে। বর্তমানে সেতুর ৩১ শতাংশ কাজ শেষ হয়েছে। বুধবার রাজধানীর সেতু ভবনে সেতুর ‘ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালট্যান্সি সার্ভিসে’র পরামর্শক নিয়োগ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।


পদ্মা সেতুর ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালট্যান্সি সার্ভিসের পরামর্শক নিয়োগ ছাড়াও ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে মোট চারটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি স্বাক্ষরিত হয়।


চুক্তিপত্রে সেতু কর্তৃপক্ষের পক্ষে সই করেন পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। যৌথভাবে চারটি পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে সই করেন যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হাই পয়েন্ট র‌্যানডেল, ইউকের পরিচালক ভারডাম্যান জোন্স।


পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালট্যান্সি (এমএসসি) নিয়োগে দুই দফায় এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করা হয়। ৩০টি প্রতিষ্ঠান এতে সাড়া দিয়ে প্রস্তাব পেশ করে।


প্রকল্পের প্রধান পরামর্শক অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত মূল্যায়ন কমিটি পাঁচটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বাছাই করে। শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় হাই পয়েন্ট র‌্যানডেল প্রতিষ্ঠানটি।


প্রতিষ্ঠানটির সঙ্গে চার বছর মেয়াদি চুক্তির মূল্য ১৬৮ কোটি ৯৭ লাখ টাকা। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যক্রম শুরু করবে হাই পয়েন্ট র‌্যানডেল।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্পের সুপারভিশন কনসালট্যান্ট-১-এর প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ প্রমুখ।


গত বছরের ১২ ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করেন। তখন জানানো হয়েছিল, ২৭ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রায় ২৯ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর নির্মিত হচ্ছে এ সেতু।


৬ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এ সেতু দেশীয় অর্থায়নে নির্মিত হচ্ছে। সেতুটি নির্মিত হলে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা সড়ক ও রেলপথে রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত