আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ফের গুলি-মর্টার শেলের শব্দ

ফের গুলি-মর্টার শেলের শব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু ও কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) হঠাৎ করে আবারও গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শোনা গেছে। মিয়ানমারের বিদ্রোহীদের লক্ষ্য করে জান্তাবাহিনীর হেলিকাপ্টার থেকে এসব গুলি ছোঁড়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে আতঙ্ক তৈরি হয়েছে এপারে।

 

গুলির শব্দে ক্ষেতে কাজ করা কৃষক ও দিনমজুররা দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরেছেন। এ অবস্থায় তুমব্রু ও হোয়াইক্যং সীমান্তের বাসিন্দাদের মাঝে দুশ্চিন্তা দেখা দিয়েছে। তবে উখিয়া সীমান্ত এখনও শান্ত রয়েছে বলে জানা গেছে।

এদিকে মিয়ানমারের আরকান রাজ্য শিগগিরই জান্তাবাহিনী থেকে মুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে তিন বিদ্রোহী গোষ্ঠীর জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’। গত ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম নারিনজারা নিউজ এই তথ্য জানিয়েছে। এরই মধ্যে বিদ্রোহীদের লক্ষ্য করে হেলিকপ্টার হামলা চালানো হয় বাংলাদেশ সীমান্তের ওপারে। যদিও এরই মধ্যে আরকান রাজ্যের অনেকাংশ আরাকান আর্মি (এএ) দখল করে নিয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত