আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

দেশের ম্যানুয়েল ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হবে:বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী

দেশের ম্যানুয়েল ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হবে:বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ২০২৮ সালের মধ্যে দেশের সব ম্যানুয়েল ইটভাটা বন্ধ করে পরিবেশবান্ধব ব্লক ইটভাটায় রূপান্তর করা হবে। এর ফলে ফসলি ও কৃষি জমির মাটির ক্ষতি করতে পারবে না কেউ।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান মন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, ‘আমাদের ১০০ দিনের একটি কর্মসূচি আছে। এর মধ্যে আমরা প্রাথমিকভাবে ৫০০ অবৈধ ইটভাটা একেবারেই বন্ধ করে দিব। এগুলো যাতে পরে আর খুলতে না পারে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

নদী দখল ও দূষণের বিষয়ে অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘সরকার জলাধার রক্ষায় ডিজিটাল ম্যাপিং করছে। এর মাধ্যমে আমাদের সবগুলো, নদী, জমি, খাল ও জলাধার সম্পর্কে সুনিশ্চিত হতে পারব। এরপর এর মনিটরিং ভালোভাবে করতে পারব।’

এর আগে ফেনী সার্কিট হাউসে বন অধিদফতর ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশ দূষণরোধে পৌরসভাগুলোর বর্জ্য রিসাইকেল করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট স্থান করে দেওয়ার ঘোষণা দেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, ‘চিকিৎসা বর্জ্য ও পৌর বর্জ্য প্রতিদিন পরিষ্কার হচ্ছে কিনা—তা তদারকি করতে হবে। তাছাড়া পরিবেশ ছাড়পত্র না নিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ছাড়পত্র প্রদানে দীর্ঘসূত্রিতাও পরিহার করার সময় এসেছে।’

এসময় তিনি প্লাস্টিকের ব্যবহার বন্ধসহ পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত