আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কাউন্সিলরদের সম্মানী ৪০ হাজার টাকা

কাউন্সিলরদের সম্মানী ৪০ হাজার টাকা

সিটি করপোরেশনের কাউন্সিলরদের মাসিক সম্মানী ৫ হাজার টাকা বেড়ে ৪০ হাজার টাকা হয়েছে। এজন্য গত ১৯ জানুয়ারি ‘সিটি কর্পোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ-সুবিধা) বিধিমালা, ২০১২’ সংশোধনের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে ২০১৭ সালে কাউন্সিলরদের সম্মানী বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছিল।

 

সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, কাউন্সিলররা প্রতি মাসে ৪০ হাজার টাকা হারে সম্মানী ভাতা পাবেন। এছাড়া কাউন্সিলররা প্রতি সভায় উপস্থিতির জন্য ৬০০ টাকা হারে ভাতা পাবেন, তবে এই ভাতা কোনো মাসে সর্বোচ্চ ২ হাজার ৪০০ টাকার বেশি হবে না বলেও সংশোধিত বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

আগে কাউন্সিলররা প্রতি সভায় উপস্থিতির জন্য ৫০০ টাকা হারে ভাতা পেতেন, তবে এই ভাতা কোনো মাসে সর্বোচ্চ ২ হাজার টাকার বেশি হওয়ার সুযোগ ছিল না।

সংশোধিত বিধিমালায় আরও বলা হয়েছে, ‘তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে উল্লিখিত ব্যয় (মাসিক সম্মানী ও সভার ভাতা) নির্বাহ করতে হবে এবং এজন্য অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত