আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সরকারি মাল দরিয়া মে ঢাল-এটা করলে হবে না: প্রধানমন্ত্রী

সরকারি মাল দরিয়া মে ঢাল-এটা করলে হবে না: প্রধানমন্ত্রী

সরকারি কাজে সাশ্রয়ী ও যত্নশীল হওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের বলেছেন, যে কাজগুলো সরকার করে দেয়, সেগুলো রক্ষণাবেক্ষণ, যত্ন, এটা আপনাদেরই করতে হবে। সরকারি মাল দরিয়া মে ঢাল- বললে হবে না। সরকার চলে কিন্তু জনগণের পয়সায়। যেটাই হোক, এটা জনগণের, মাথায় রাখতে হবে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, আমাদের অনেক সরকারি অফিসারও থাকেন, নানা রকম বুদ্ধি-পরামর্শও দেন, আমাদেরও কেউ কেউ মনে করেন, এখানে একটা স্থাপনা করলেই তো ভালো একটা কমিশন পাওয়া গেল। বা কিছু পয়সা কামাই করা গেল। দয়া করে এ ব্যবস্থায় যাবেন না।

শেখ হাসিনা বলেন, আপনার এলাকার জন্য কোনটা করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, মানুষ উপকৃত হবে, সেগুলো দেখে প্রকল্প নিতে হয়। যত্রতত্র যেখানে সেখানে একটা কিছু করে ফেলে দেওয়া উচিত নয়। কোনো জলাভূমি, খাল, নদী এগুলো রক্ষা করতে হবে। প্রতিটি ক্ষেত্রে আমাদের অর্থ সাশ্রয় করতে হবে। অর্থ সাশ্রয় করে কাজ করতে হবে। যাতে জাতীয়ভাবে বাংলাদেশকে আরও উন্নত করা যায়।

তিনি আরও বলেন, প্রকল্প গ্রহণ অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। শুধু মাত্র একটা কাজ দিলাম, আর পয়সা পেল, এ চিন্তা করে দয়া করে কেউ প্রকল্প নেবেন না। 

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত