আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বাংলাদেশে নির্বাচন না হলে গণতন্ত্র ব্যাহত হতো: ফরিদা ইয়াসমিন এমপি

বাংলাদেশে নির্বাচন না হলে গণতন্ত্র ব্যাহত হতো: ফরিদা ইয়াসমিন এমপি

সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের ভেতরে নানা রকম চক্রান্ত ছিল। ষড়যন্ত্র ছিল। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাহস আর আত্মবিশ্বাসের কারণে জাতিকে ঐক্যবদ্ধ করে নির্বাচন হয়েছে। ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের বক্তৃতায় এসব কথা বলেন ফরিদা ইয়াসমিন, এমপি। এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব সরকার। সাংবাদিকদের কল্যাণে কাজ করে। ২২-২৩ অর্থ বছরে অসুস্থ, অস্বচ্ছল সাংবাদিকদের জন্য অনুদান হিসেবে ৬ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। ৭৪২ জন সাংবাদিক ও তার পরিবারের মাধ্যমে বিতরণ করা হয়েছে। করোনার সময়ে বিশেষ আর্থিক সহায়তার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে আরও ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে নির্বাচন না হলে গণতন্ত্র ব্যাহত হতো। কিন্তু বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে সব ষড়যন্ত্র নস্যাত করে শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তিনি জনগণের ভোটে বিশ্বাসী। সে কারণে জনগণের ভোটে টানা চারবার ও সরকার প্রধান হিসেবে পঞ্চমবার দায়িত্ব নিয়েছেন। এ জন্য আমি ধন্যবাদ জানাই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত