আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এ সময় শাহবাগ মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সাতজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জমায়েত হয়ে আজ বিকেল সোয়া ৪টার দিকে মূল রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে যানযট তীব্র আকার ধারণ করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। আন্দোলনকারী সাতজনকে আটক করা হয়।

তবে আন্দোলনকারীদের অভিযোগ, শাহবাগ মোড় অবরোধ করে শান্তিপূর্ণ অবস্থানে অতর্কিত লাঠিচার্জ করেছে পুলিশ। এর আগেও চাকরিপ্রত্যাশীদের কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। আজ আন্দোলনকারীদের মধ্য থেকে ১২ জনকে পুলিশ আটক করেছে বলেও অভিযোগ করেছেন তারা।

সরকারি চাকরিতে প্রবেশের সর্বনিম্ন বয়স ৩৫ নির্ধারণের দাবিতে ৩ বছর ধরে আন্দোলন করছেন জানিয়ে চাকরিপ্রত্যাশীরা বলেন,  আমাদের দাবির সঙ্গে জাতীয় সংসদের স্পিকার, এমপি, মন্ত্রীসহ অনেকে সহমত জানালেও দাবি বাস্তবায়ন হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।

পুলিশের রমনা জোনের এডিসি মো. ইব্রাহীম খান বলেন,  আন্দোলনকারীদের জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালন করার অনুমতি থাকলেও তারা সেটা না মেনে মূল রাস্তা অবরোধ করেন। এতে করে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাই তাদেরকে মূল রাস্তা থেকে সড়িয়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত