আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সিলেটে জুস পান করে ২ স্কুলছাত্রীর মৃত্যু!

সিলেটে জুস পান করে ২ স্কুলছাত্রীর মৃত্যু!

সিলেটের জৈন্তাপুরে ২ স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে ফ্রুটো জুস পান করায় এর বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত দুই স্কুল ছাত্রী হলেন কানাইঘাট উপজেলার দূর্গাপুর হাই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী ও ধলকিরাই গ্রামের স্কুল ছাত্রী ইমরানা বেগম (১৫), এবং জৈন্তাপুর উপজেলার পূর্বলক্ষী প্রসাদ(পাতন) গ্রামের স্কুল রসনা বেগম (১৪)। তারা সম্পর্কে একে অপরের খালা-ভাগনি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টায় তারা দরবস্ত সিএনজি স্টেশনে আসে এবং চতুল এলাকায় যাওয়ার জন্য ৩ শত টাকায় একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১৩-১১১৪) ভাড়া করে। পথিমধ্যে দরবস্ত ইউনিয়ন পরিষদের সম্মুখে যাওয়ার পর সিএনজি অটোরিকশা থেকে ইমরানা বেগম পড়ে যায় এবং অপরজন গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।

এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে পুনরায় সিএনজি অটোরিকশা স্টেশনে নিয়ে আসেন। তাৎক্ষণিক বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়। তিনি দ্রুত চিকিৎসার জন্য জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণের পরামর্শ দেন। পরে এলাকাবাসী তাদেরকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে দূর্গাপুর স্কুলের সহকারি শিক্ষক বিকাশ কুমার দাশ এবং সাধান কুমার জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন এবং তাদের স্কুলের শিক্ষার্থী বলে সনাক্ত করেন।

খবর পেয়ে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ সফিউল কবির এবং অফিসার ইনচার্জ (তদন্ত) জালাল উদ্দিন, এসআই মিন্টু চৌধুরী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল আহমদ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবির জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে, শিক্ষকদের মাধ্যমে অভিভাবকদের খরব দেওয়া হয়েছে। কি করনে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছেনা। তবে ধারণা করা হচ্ছে ফ্রুটো আমের জুসের মধ্যে কোন বিষক্রিয়া থাকতে পারে।

অধিকতর তদন্তের জন্য লাশ ২টি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। এদিকে আলামত হিসেবে ফ্রুটো আমের জুসের বাকী অংশ সংরক্ষণ করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত