আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

প্রধানমন্ত্রীর হাতে জয় বাংলা কনসার্টের ব্যানার

প্রধানমন্ত্রীর হাতে জয় বাংলা কনসার্টের ব্যানার

আসন্ন জয় বাংলা কনসার্টের পোস্টার, ব্যানার ও স্যুভিনিয়র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রোববার (৩ মার্চ) ৮ম বারের মতো আয়োজিত হতে যাওয়া জয় বাংলা কনসার্টের পোস্টার, ব্যানার ও স্যুভিনিয়র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

প্রধানমন্ত্রীর হাতে কনসার্টের স্যুভিনিয়র ও পোস্টার-ব্যানার তুলে দিয়ে তার ছবি ফেসবুকে শেয়ার করেছেন সিআরআই ট্রাস্টি নসরুল হামিদ। সেখানে তিনি লেখেন, 'জয় বাংলা কনসার্ট প্রথমবারের মতো হতে যাচ্ছে ঢাকার বাইরে। তাই বাড়তি উচ্ছ্বাসের সাথে আয়োজনের খুঁটিনাটি নিয়ে এবার আরও বেশি কৌতুহলী তারুণ্যের অদ্বিতীয় ভরসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটি স্মরণ করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা প্রতি বছর এই আয়োজন করে আসছে। অবশ্য এবারই প্রথমবারের মতো ঢাকার বাহিরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট।

এবারও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলো। জয় বাংলা কনসার্ট নিয়ে বরাবরই তরুণদের মধ্যে থাকে বাড়তি উন্মাদনা। এবারও নেই তার ব্যতিক্রম। কনসার্টের ঘোষণার পর থেকেই ইয়াং বাংলার পেজ জুড়ে মন্তব্য করছে তরুণরা। এ ছাড়াও চট্টগ্রামের তরুণরা দেশের অন্যান্য অঞ্চলের তরুণদের আমন্ত্রণ জানাচ্ছেন চট্টগ্রামে এই কনসার্ট উপভোগ করতে।

তরুণদের কাছে দারুণ জনপ্রিয় এই কনসার্ট মাতাতে এবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় ৯টি ব্যান্ড দল। ইয়াং বাংলা তাদের অফিসিয়াল পেজ থেকে যে সকল ব্যান্ড দলের নাম ঘোষণা করেছে তারা হলো- আর্টসেল, ক্রিপটিক ফেইট, অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, চট্টগ্রামের ব্যান্ড দল তীরন্দাজ, কার্নিভাল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত