আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

আন্তর্জাতিক নারী দিবস

আন্তর্জাতিক নারী দিবস

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যে নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বাংলাদেশ নারীদের সমঅধিকার, সমসুযোগ ও সুষ্ঠু বিকাশের লক্ষ্যে সরকার উন্নয়ন পরিকল্পনা নীতি, কর্ম কৌশল হিসেবে জাতীয় নারী নীতি-২০১১ প্রণয়ন ও বাস্তবায়ন করছে। এছাড়া বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে, যা বাংলাদেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে মাইলফলক হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, আওয়ামী লীগ ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে প্রতিটি কাজে নারী-পুরুষের সম অংশ গ্রহণ নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে এত চেষ্টার পরও প্রতিদিনই নারী নির্যাতন আর বঞ্চনার খবর আসে গণমাধ্যমে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২২ মতে দেশে বাল্যবিবাহের হার বেড়েছে। ১৫ বছরের কম বয়সি মেয়েদের বাল্যবিবাহের ঘটনা আগের বছরের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময় পাঁচ বছরের কম বয়সি শিশু মৃত্যুর হার বেড়েছে ২ দশমিক ৬৮ শতাংশ। সরকারের হিসাব মতে নারী নির্যাতনের হারও উচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ মতে, শতকরা ৮৭ ভাগ নারী স্বামীর মাধ্যমে কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হন। জাতিসংঘের বিশেষ রিপোর্ট মতে, বাংলাদেশে ৬০ শতাংশ বিবাহিত নারী জীবনে কোনো না কোনো সময়ে স্বামী কিংবা তার পরিবার বা উভয়ের দ্বারা নির্যাতিত হন। নারী নেত্রীবৃন্দ মনে করেন সম্পত্তিতে সমঅধিকার বদলাতে পারে নারী নির্যাতনের দৃশ্যপট।

নারী দিবস যেভাবে: ১৮৫৭ সালের ৮ মার্চ নিউ ইয়র্কের সূচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক শ্রমঘণ্টা ১৬ থেকে কমিয়ে আট ঘণ্টা করা এবং ন্যায্য মজুরির জন্য এক রক্তক্ষয়ী সংগ্রামের সূচনা করেন। যুক্তরাষ্ট্রে ১৯০৮ সালে পোশাক ও বস্ত্র কারখানায় প্রায় একই দাবিতে দেড় হাজার নারী শ্রমিক আন্দোলন করে আদায় করে নেন আট ঘণ্টা কাজ করার অধিকার। ১৯১০ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে বিশ্বব্যাপী নারী দিবস পালনের আহ্বান জানান। জাতিসংঘ ১৯৭৪ সালে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

কর্মসূচি: দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মূল অনুষ্ঠান আয়োজিত হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন। বিকাল সাড়ে ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউটের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত