আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে হট্টগোল-মারামারি

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে হট্টগোল-মারামারি

সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও ভোট গণনা নিয়ে হট্টগোল-মারামারির ঘটনা ঘটে। ফলে ভোট গণনা স্থগিত করা হয়।

আজ শুক্রবার (৮ মার্চ) সারাদিন ভোটগণনা নিয়ে কারো কোনো উদ্যোগ দেখা যায়নি। নির্বাচন পরিচালনা উপ কমিটির আহ্বায়ক আবুল খায়ের জানিয়েছেন, ব্যালট সিলগালা অবস্থায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ মার্চ বিকেলে ৫টা পর্যন্ত) পর্যন্ত কোনোরকম ঝামেলা ছাড়া শান্তিপূর্ণভাবে দুই দিনের ভোটগ্রহণ শেষ হয়। নির্বিঘ্ন ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রার্থীরাও। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা উপ কমিটি জানায়, এবারের নির্বাচনে ৭ হাজার ৮৮৮টি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রাতেই ভোটগণনা করে ফলাফল ঘোষণার কথা ছিল।

প্রত্যক্ষদর্শী আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রদেয় ভোট যাচাই-বাছাই করতেই রাত প্রায় ৩টা বেজে যায়। তখন ভোটগণনা নিয়ে প্রার্থীদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। কিন্তু রাতে প্রার্থীদের এজেন্ট না থাকার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী শাহ মঞ্জুরুল হকসহ বেশ কয়েকজন প্রার্থী শুক্রবার দিনে ভোটগণনার দাবি তোলেন।

আর সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজলসহ কয়েকজন রাতেই ভোটগণনার পক্ষে অবস্থান নেন। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে শুক্রবার ভোরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। মারামারিতে একজন সহকারী আইন কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ভোটগণনা নিয়ে হট্টগোলের বেশ কয়েকটি ভিডিও শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওর একটিতে সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীকে বেশ উত্তেজিত অবস্থায় দেখা যায়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, নির্বাচন পরিচালনা উপ কমিটির আহ্বায়ক আবুল খায়ের সম্পাদক পদে নাহিদ সুলতানা যুথীকে বিজয়ী ঘোষণা করতে।

জানতে চাইলে নির্বাচন পরিচালনা উপ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের শুক্রবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘ভোটগণনা হয়নি। ব্যালট সিলগালা অবস্থায় পুলিশ হেফাজতে আছে। ভোট গণনা করে দু-একদিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।’ কবে ভোট গণনায় বসবেন জানতে চাইলে জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, ‘সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, সমিতির সাবেক নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করেই ভোট গণনার দিনক্ষণ ঠিক করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত