আপডেট :

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

নির্বাচনে উপযুক্ত ভূমিকা রাখতে পারছে না ইসি : মেনন

নির্বাচনে উপযুক্ত ভূমিকা রাখতে পারছে না ইসি : মেনন

নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী হলেও নির্বাচনে উপযুক্ত ভূমিকা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন সরকারের জোট শরিক ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও মানুষের ভোট দেয়ার অধিকার নিশ্চিত করা না গেলে নির্বাচন নিয়ে দেশবাসীর মধ্যে হতাশা তৈরি হবে বলে সতর্ক করেছেন সরকারের এই মন্ত্রী।

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মেনন বলেন, “বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন চলছে। আমরা মনে করি এই নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূলে গণতন্ত্র বিকশিত হবে। কিন্তু সেই নির্বাচন যদি যথোপযুক্তভাবে পরিচালিত না হয় তাহলে দেশের মানুষ হতাশাগ্রস্ত হবে।

“নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী হলেও তারা নির্বাচনে উপযুক্ত ভূমিকা রাখতে পারছে না।”

কমিশন নিয়ে নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “গত পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আগের রাতে ভোটের বাক্স ভর্তি করা, ভোট কাটা, বুথ দখল ইত্যাদি নানা অভিযোগ এসেছে। কিন্তু কমিশন কোনো অভিযোগের বিষয়ে কর্ণপাত করেনি।”

গত বছর এপ্রিলে অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের নির্বাচনে বিভিন্ন জায়গায় অনিয়মের নানা ঘটনা গণমাধ্যমে আসে। কোথাও কোথাও নির্বাচন কর্মকর্তাকেই জাল ভোট দিতে দেখা যায়।

এর পরে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনেও কেন্দ্র দখল, ভোট কারচুপি, বিরোধী দল সমর্থিতদের বাধা দেয়ার অভিযোগ এসেছে।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, ‘বিচ্ছিন্ন’ কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত