আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে নতুন দুই থানা ও এক পৌরসভার অনুমোদন

বাংলাদেশে নতুন দুই থানা ও এক পৌরসভার অনুমোদন

নরসিংদী জেলার মাধবদী ও পটুয়াখালী জেলার মহিপুর তদন্ত কেন্দ্রকে নতুন থানা ঘোষণা করা হয়েছে। নরসিংদী সদর থানা ভেঙে মাধবদী ও কলাপাড়া ভেঙে মহিপুর থানা করা হয়েছে। একইসঙ্গে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভার আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়েছে।


সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব অনুমোদন দেওয়া হয়।


বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, নরসিংদী জেলার সদর থানাধীন মাধবদী তদন্ত কেন্দ্র এবং পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মহিপুর তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করা হয়েছে। মহিপুরের কুয়াকাটা অংশকে থানায় উন্নীত করা হয়েছে।


তিনি বলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা আগে থেকেই পৌরসভা ছিল। কিন্তু এত দিন নিকারের অনুমোদন ছিল না। আজ সভায় আনুষ্ঠানিকভাবে এই পৌরসভার অনুমোদন দেওয়া হয়।


এছাড়াও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, বেসামরিক বিমান চলাচল এবং পাবলিক প্রকিউরমেন্ট আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি বিষয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, সামরিক শামনামলে প্রণীত ‘বাংলাদেশ নার্সিং কাউন্সিল অর্ডিনেন্স ১৯৮৩’ রহিত করে কিছু সংশোধনীসহ এ আইন করা হচ্ছে।


তিনি বলেন, ‘এ আইন পাস হলে ২৪ সদস্যের কাউন্সিল গঠন করা হবে। নার্সিং ও ধাত্রীবিদ্যায় যারা ডিগ্রি নেবেন এই কাউন্সিল তাদের স্বীকৃতি দেবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মতো এটা কাজ করবে।’


বিদেশ থেকে যারা নার্সিং ও ধাত্রীবিদ্যায় ডিগ্রী পাবেন, এ কাউন্সিল তাদেরও স্বীকৃতি দিতে পারবে বলে জানান সচিব।


নার্স, ধাত্রী ছাড়াও তাদের সহযোগীদের সরকারের কাছে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া নার্স, ধাত্রী ও তাদের সহযোগীদের কাজ নিষিদ্ধ করা হয়েছে আইনে।


স্বীকৃতি ছাড়া নিজেকে নার্স, ধাত্রী বা সহযোগী হিসেবে পরিচয় দিলে তিন বছর কারদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।


এছাড়া ভুয়া পদবী ব্যবহার করলে এক বছরের কারাদণ্ড, ৫০,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত এবং আইন বহির্ভূত কাজ করলে নার্স ও ধাত্রীদের নিবন্ধন বাতিল করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।


শেয়ার করুন

পাঠকের মতামত