আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

১/১১-এর জন্য শেখা হাসিনা দায়ী : খালেদা জিয়া

১/১১-এর জন্য শেখা হাসিনা দায়ী : খালেদা জিয়া

 ১/১১-এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) বলেছিলেন, ‘এ সরকার আমাদের আন্দোলনের ফসল।’ আর তিনি যদি সত্যি এক-এগারোর কুশীলবদের বিচার করতে চান, তাহলে যারা দেশে আছেন তাদের ধরছেন না কেন?’

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিগত আন্দোলনে চট্টগ্রাম বিভাগের ক্ষতিগ্রস্তদের মধ্যে সাতটি পরিবারকে আর্থিক অনুদান প্রদানের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এ অনুদান দেয়া হয়। এসময় খালেদা জিয়া ১/১১ কয়েক জন কুশীলবের নাম উল্লেখ করেন। তারা হলেন: হাসান মাসুদ চৌধুরী, মাসুদ আহমেদ, ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা রুমি।

তিনি বলেন, মাসুদকে (লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন আহমেদ) এক্সটেনশন কে দিয়েছে। খালেদা জিয়া বলেন, ‘অন্যায় না করলে ভয় কীসের। তিনি তো (শেখ হাসিনা) কাকুতি-মিনতি করে ১১ মাস পরে বের হয়েছিলেন। আর আমি ফাইট করেছিলাম। দেশ ছেড়ে যাইনি। এক বছর ৮ দিন কারাগারে ছিলাম। আর উনি হাতে মেহেদি লাগিয়ে বিদেশে গিয়েছিলেন।’

বর্তমান সরকার ১/১১ চেয়েও খারাপ মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘বতর্মান সরকার অবৈধ। এ সরকারের সব কর্মকাণ্ড অবৈধ। নিরপক্ষে সরকারে অধীনে আরেকটি নির্বাচন হবে বলে মন্তব্য করেন তিনি । ইউপি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি এ সরকারের নির্বাচন খেলা। নামমাত্র নির্বাচন।’ বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ এখন মোটেও ভালো নেই। আন্দোলন সংগ্রাম নেই তবুও প্রতিদিন নেতা-কর্মীদের ধরা হচ্ছে। যারা জামিন পাচ্ছেন তাঁদের জেল গেটেই গ্রেপ্তার করা হচ্ছে। ওরা ১ / ১১ এর চেয়েও খারাপ। এর জন্য তাদেরও বিচার হবে। খালেদা জিয়া বলেন, যারা আন্দোলন-সংগ্রামে ছিল তারা বিএনপির গুরুত্বপূর্ণ জায়গায় আসবে জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রদল-যুবদল যারা করতো তার এখন আর ছোট নেই। তাদের দায়িত্ব নেয়ার সময় এসেছে। বয়স্করা উপদেষ্টা পরিষদে যাবে।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার গোলাম আকবর, শাহাদাত হোসেন, শরীফুল ইসলাম ও ফরহাদ হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত