আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিষয়ক সেমিনার

ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিষয়ক সেমিনার

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, সরকারি যাকাত ফান্ডে প্রাপ্ত অর্থ শরিয়া মোতাবেক পবিত্র কুরআনে বর্ণিত খাতসমুহে ব্যয় করা হয়। প্রাকৃতির দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও সাময়িক কর্মহীনদের জরুরি সহায়তা, দুস্থ-অসহায়দের চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানে জেলা ও উপজেলা যাকাত কমিটির মাধ্যমে এই অর্থ বিতরণ হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম বলেন, যাকাত অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের যাকাতের অর্থের অন্তত ৫০ শতাংশ আত্মীয়স্বজনকে ও ৫০ শতাংশ সরকারি যাকাত ফান্ডে প্রদান করলে দেশের সামগ্রিক দারিদ্র বিমোচনে এটি কার্যকর ভূমিকা রাখবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. জাকির হোসেন খান বলেন, যাকাত একটি ফরজ ইবাদত। ব্যক্তিগতভাবে যাকাত প্রদানের পাশাপাশি একটি অংশ সরকারি যাকাত ফান্ডে প্রদান করলে সামাজিক সুফল বয়ে আনবে।

মূল প্রবন্ধে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, যাকাত আদায় ও বিতরণ ব্যবস্থাকে গতিশীল করতে সরকার ইতোমধ্যে ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৪ প্রণয়ন করেছে। সরকারি যাকাত ফান্ডে প্রাপ্ত অর্থ শরিয়া মোতাবেক খাতসমুহে ব্যয় করা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের সকল জেলা ও উপজেলা কার্যালয়ে যাকাতের টাকা নগদে ও চেকে জমা নেওয়া হচ্ছে।

সেমিনারে সিলেট বিভাগের চার জেলা প্রশাসক, পুলিশ সুপার, এপিপি ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত