আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নরসিংদীতে দুজনকে গুলি করে হত্যা

নরসিংদীতে দুজনকে গুলি করে হত্যা

চাঁদাবাজির প্রতিবাদ করায় খোকন মিয়া (৩২) ও আরিফ হোসেন (৩৫) নামে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার সন্ধ্যায় শহরের ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খোকনের বাবার নাম মোরশেদ খন্দকার আর আরিফের বাবার নাম মতিন খন্দকার বলে জানা গেছে। তাদের বাড়ি নরসিংদী শহরের ভাগদী এলাকায়।

পুলিশ জানায়, সদর উপজেলার আলোকবালী এলাকার প্রবাসী রফিক মিয়া এক বছর আগে শহরের ভাগদী বালুর মাঠ এলাকায় জমি কেনেন। সম্প্রতি তিনি সেখানে বাড়ির নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করেন। এ ঘটনায় রফিক তার আত্মীয় খোকন খন্দকারকে বিষয়টি জানান।

এরপর আজ বুধবার সন্ত্রাসীরা চাঁদার জন্য ঘটনাস্থলে যায়। এরপর রফিক মিয়া ফোন করে খোকনকে বিষয়টি জানায়।

পরে রফিক তার বন্ধু আরিফ ও খোকনকে নিয়ে সেখানে যান। সেখানে কাটাকাটির একপর্যায়ে সন্ত্রাসীরা খোকন ও আরিফকে গুলি করে পালিয়ে যান। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামসুর রহমান সাংবাদিকদের বলেন, নিহত দু’জনের পেটে গুলিবিদ্ধ হয়েছে। তাদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে তাদের মৃত অবস্থায় আনা হয়েছে।

নিহত খোকনের বড় ভাই সেলিম খন্দকার বলেন, চাঁদাবাজির প্রতিবাদ করায় সন্ত্রাসীরা আমার ভাইকে গুলি করছে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহতদের পরিবারের লোকজনের ভাষ্য অনুযায়ী চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত