আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসায় বিজেপি

হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসায় বিজেপি

বাংলাদেশে সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মহাসচিব রাম মাধব দেশে স্থিতিশীলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন।তিনি বলেছেন, হাসিনার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা এসেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার ওপর ন্যস্ত দায়িত্ব বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব দিয়ে এগিয়ে নেয়ার কারণে বাংলাদেশে উন্নয়ন দেখা যাচ্ছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে বিজেপি নেতা এ প্রশংসা করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে কথা বলতে গিয়ে মাধব বলেন, এখানে রাজনৈতিক দলগুলোকে ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায়’ সঠিক পথে চলতে হবে। যেমন, নির্বাচনে অংশগ্রহণ করলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় বিজেপির মহাসচিব বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।


মাধব ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর সংখ্যালঘু সম্প্রদায়ের কতটা আস্থা রয়েছে সেটি আজ মন্দির পরিদর্শনকালে আমি বুঝতে পেরেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেছেন, দিল্লীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঢাকা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।


স্থলসীমান্ত চুক্তি ভারতের পার্লামেন্টের অনুমোদনের প্রশংসা করে তিনি বলেন, ভারতের সকল রাজনৈতিক দল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে যেভাবে বাংলাদেশকে সমর্থন দিয়েছিলো, তেমনিভাবে তারা সর্বসম্মতিক্রমে পার্লামেন্টে এই বিলটি পাস করেছে। এই চুক্তি বাস্তবায়নের জন্য যে সময়ে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছিলেন।


প্রধানমন্ত্রী প্রতিবেশী এই দুটি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার উল্লেখ করে বলেন, ভারতে নিরবচ্ছিন্ন গণতন্ত্র রয়েছে। অথচ বাংলাদেশের গণতন্ত্র কয়েকবার বাধাগ্রস্ত হয়েছে।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভি, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত