আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ওভারব্রিজে আটকে গেলো উড়োজাহাজ

ওভারব্রিজে আটকে গেলো উড়োজাহাজ

রাজধানীর বিএএফ শাহীন কলেজের সামনের সড়কে ফুটওভার ব্রিজে আটকে যায় একটি উড়োজাহাজ। এতে কিছু সময় যানজটের সৃষ্টি হয় ওই সড়কে। পুরাতন এ উড়োজাহাজ ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ঘটে এ বিপত্তি। পরে ওই উড়োজাহাজটির লেজ খুলে ব্রিজ থেকে সরাতে হলো। সামনে এগোনোর সুযোগ পায়। রোববার (৩১ মার্চ) রাত সোয়া ১০টার এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাকে করে পুরাতন উড়োজাহাজ নেওয়া হচ্ছিল। ওই উড়োজাহাজের দুই পাশের ডানাগুলো আগেই খুলে রাখা ছিল। তবে উড়োজাহাজের লেজ আটকে যায় ফুটওভার ব্রিজের সঙ্গে। এতে ট্রাকটিও ফুটওভার ব্রিজের নিচে আটকে থাকে।

 

 

নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমানের গায়ে লেখা ছিল বাংলাদেশ নেভি। ২০১৩ সালে নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি।

বাইরে থেকে দেখেই বোঝা যায় উড়োজাহাজটির কিছু অংশ আগেই খুলে রাখা হয়েছে। আটকে যাওয়ার কিছুক্ষণ পর একটি ফর্ক লিফট এনে কয়েকজন কর্মী উড়োজাহাজের লেজ খুলে ফেলেন। পরে ফুটওভারব্রিজের নিচ থেকে মুক্ত হয়ে সামনে এগোনোর সুযোগ পায় উড়োজাহাজবাহী ট্রাকটি।

তবে তার আগেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা পাশ দিয়া যান চলাচলের ব্যবস্থা করে দেন। রাত সাড়ে দশটার দিকে উড়োজাহাজ নিয়ে ট্রাকটি মহাখালীর দিকে চলে যায়।

এদিকে, ফুটওভারব্রিজে উড়োজাহাজ আটকে থাকতে দেখে পথচারী ও বাসে থাকা লোকজন ছবি তুলছিলেন।

বিএএফ শাহীন কলেজের নিরাপত্তাকর্মী মো. ওয়াহিদ গণমাধ্যমকে বলেন, আধা ঘণ্টার বেশি সময় উড়োজাহাজ আটকে ছিল। রাস্তায় এভাবে উড়োজাহাজের লেজ আটকে থাকতে দেখে অনেকেই মোবাইল ফোনে ছবি-ভিডিও ধারণ করছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত