আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

১ মাসের বাসাভাড়া সম্পূর্ণ মওকুফ করেছেন এক বাড়িওয়ালা।

১ মাসের বাসাভাড়া সম্পূর্ণ মওকুফ করেছেন এক বাড়িওয়ালা।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আসন্ন ঈদে ভাড়াটিয়ার অতিরিক্ত খরচের চাপ কমানোর জন্য ১ মাসের বাসাভাড়া সম্পূর্ণ মওকুফ করেছেন এক বাড়িওয়ালা। রাজধানীর মিরপুর এলাকার রুপালি হাউজিংয়ের এক বাড়িওয়ালা এমন অনন্য নজির স্থাপন করলেন।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এমন একটি পোস্ট।

 

 

জানা যায়, রুপালি হাউজিংয়ের ৬১ নম্বর বাড়িতে ভাড়া থাকেন আলিমুর রহমান সুফাল। এই বাড়িওয়ালার এই হাউজিংয়ে দুইটা বাড়ি আছে এবং সবার জন্যই এই উপহার দিয়েছেন।

সোমবার (১ এপ্রিল) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি জানালে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় পোস্টটি।

বাড়িওয়ালা থেকে পাঠানো চিঠিটি তার আইডিতে শেয়ার করে লেখেন, আমার বাড়ি ওয়ালার পক্ষ থেকে ঈদ উপহার....আমি আমার ঢাকা শহরের এই ছোট্ট জীবনে কেউ কখনো এমন উপহার পেয়েছেন কিনা জানি না এবং শুনিনি কখনো, আমি অন্তত পাইনি। সম্পদের পাশাপাশি সুন্দর একটা আত্মা থাকা টা ও জরুরি একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য। আল্লাহ উনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।

নাজমুল হাসান নামে একজন কমেন্টবক্সে লিখেন, আলহামদুলিল্লাহ। এরকম কখনো শুনি নাই ভাই। ওনার জন্য দোয়া রইল।

মো. মঞ্জুর মুর্শেদ নামে একজন লেখেন, কোথায় এই হাউজিং ? বাসা কি আর খালি আছে?


হিমা রুজারিও নামে একজন মন্তব্য করে বলেন, ‌ঈশ্বর উনার এবং উনার পরিবারের মঙ্গল করুন।ভাইয়া পোস্টটা কি শেয়ার দিতে পারি?কারণ এমন দৃষ্টান্ত সহজে দেখা যায় না।

অন্তু মুজাহিদ নামে একজন পোস্টটি শেয়ার করে তার টাইমলাইনে লেখেন, ‌হে আল্লাহ, রাজধানীর সকল বাড়িওয়ালাকে রাতারাতি নিচের এই বাড়িওয়ালার মতো দারাজ দিলের মালিক বানিয়ে দাও।


আলিমুর রহমানের করা সেই পোস্টের ছবি শেয়ার করে সৈয়দ ইবনে রহমত নামে একজন লিখেছেন, একই দুনিয়ার মানুষ, কত রকম যে হয়! একজন বাড়িওয়ালা তার ভাড়াটিয়াদের ঈদানন্দকে বাড়িয়ে দিতে এক মাসের ভাড়াই না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার এই একই শহরের আরেকজন বাড়িওয়ালার খবর জানি, ‍যিনি তার বাসায় ৮ বছর ধরে বসবাস করা ভাড়াটিয়াকে এক মাসের ভাড়া বকেয়া থাকায় এই ঈদের আগে বাসা ছাড়া করেছেন।

এ বিষয়ে আলিমুর রহমান গণমাধ্যমকে বলেন, আমি একজন ভাড়াটিয়া হিসেবে আমার আবেগ প্রকাশ করেছি মাত্র।

শেয়ার করুন

পাঠকের মতামত