আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

মামলা করলেন বাবা, প্রতিশোধ নিতে ছেলেকে হত্যা প্রতিপক্ষের

মামলা করলেন বাবা, প্রতিশোধ নিতে ছেলেকে হত্যা প্রতিপক্ষের

কুষ্টিয়ার ভেড়ামারায় তামাক নিয়ে দ্বন্ধের জেরে মারধর করায় থানায় অভিযোগ দেন বাবা। এতে ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে রবিবার (৩১ মার্চ) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) মারা যায় ছেলে তামিম হোসেন। এ ঘটনায় তামিমের বাবা হত্যা মামলা করেছেন।


নিহত তামিম হোসেন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় মুন্সিপাড়া গ্রামের শাহিন ইসলামের ছেলে। মামলার আসামিরা হলেন- একই এলাকার আমজাদ হোসেন, তার মেয়ে আদুরী খাতুন ও ছেলে রকি। এছাড়া আমজাদের শশুরবাড়ির আত্মীয় মো. শাহিন, শোভন, সোহানকেও আসামি করা হয়েছে।

 

 

পুলিশ জানায়, গত ২৩ মার্চ সকালে উপজেলার মুন্সিপাড়া গ্রামের শাহিন ইসলামের সঙ্গে প্রতিবেশি আমজাদ হোসেনের তামাক নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহিনকে মারধর করে আমজাদ। এ ঘটনায় আমজাদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় অভিযোগ দেয় শাহিন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৬ মার্চ সকালে আমজাদ ও তার পরিবারের সদস্যরা রাস্তায় শাহিনের মোটরসাইকেল থামিয়ে তাকেসহ তার ছেলেকে মারধর করে। একপর্যায়ে মোটরসাইকেলের পেছনে বসা তামিমের মাথার পেছনে লোহার পাইপ দিয়ে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে তার মৃত্যু হয়।

নিহতের বাবা শাহিন ইসলাম বলেন, ‘আমি ও আমার ছেলে মোটরসাইকেলে করে বাইরে বের হই। অভিযুক্তরা আমাদের পথ আটকিয়ে আতর্কিতভাবে মারধর করে। রকি আমার গলায় হাসুয়া ধরে রাখে। এ সময় শাহিন নামে ছেলেটি মোটরসাইকেলের পেছনে বসা আমার ছেলের মাথায় লোহার পাইপ দিয়ে জোরে আঘাত করে। সেই যে ছেলের জ্ঞান হারাল, আর ফিরে আসেনি।’

ওসি জহুরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর পরই আসামিরা পালিয়ে গেছে। তবে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত আছে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত