আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কুমিল্লার হোমনায় প্রেমসংক্রান্ত বিরোধের জেরে মৃত্যুদণ্ড

কুমিল্লার হোমনায় প্রেমসংক্রান্ত বিরোধের জেরে মৃত্যুদণ্ড

কুমিল্লার হোমনায় প্রেমসংক্রান্ত বিরোধের জেরে মো. ফয়সাল (২২) নামের এক প্রেমিক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি প্রেমিকার ভাইসহ দুই যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এ ঘটনায় ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের রায় দিয়েছে আদালত

 

 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন হোমনা উপজেলার রাজনগর গ্রামের মো. ফুল মিয়ার ছেলে মো. শামীম মিয়া (২৪) ও একই উপজেলার সাফলেজি গ্রামের মো. বেদন মিয়ার ছেলে মো. দুলাল মিয়া ওরফে দুলাল (২০)। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, হোমনা উপজেলার রাজনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে মো. ফয়সালের সঙ্গে একই গ্রামের ফুল মিয়ার মেয়ে মেহেদী আক্তারের প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হলে তা মেনে নিতে পারছিলেন না মেহেদী আক্তারের ভাই শামীম মিয়া। পরে শামীম তার বোনের প্রেমিক ফয়সালকে হত্যার পরিকল্পনা করে।

একপর্যায়ে ২০২০ সালের ৫ জুন শামীম ফোন করে ফয়সালকে স্থানীয় আমিরুল ইসলাম উচ্চ বালিকা বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। এ সময় শামীম ও তার সহযোগী দুলাল মিয়া প্রথমে ফয়সালকে গামছা দিয়ে শ্বাসরোধ করে ও পরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর তার মরদেহ ওই বিদ্যালয়ের মাঠে পুঁতে রাখে। এদিন রাতে ফয়সাল বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও না পেয়ে পরদিন তার বাবা মকবুল হোসেন হোমনা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শামীমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য বের হয়ে আসে। পরে তার দেখানো মতে বিদ্যালয়ের মাঠের মাটির নিচ থেকে পুলিশ ফয়সালের মরদেহ উদ্ধারসহ দুলাল মিয়াকে আটক করে। এ ঘটনায় নিহত ফয়সালের বড় বোন সালমা আক্তার বাদী হয়ে প্রেমিকার ভাই শামীমকে প্রধান আসামি করে মোট ৭ জনের নাম উল্লেখপূর্বক থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার শামীম ও দুলাল পরিকল্পিতভাবে ফয়সালকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। পরে ২০২১ সালের ১৮ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মাসুদ ইকবাল মজুমদার জানান, এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে সোমবার দুপুরে আদালত আসামি মো. শামীম মিয়া ও মো. দুলাল মিয়াকে মৃত্যুদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে রায় দেন।

আসামি পক্ষের আইনজীবী বিমল কৃষ্ণ দেবনাথ বলেন, রায়ের কপি হাতে পেলে আমরা উচ্চ আদালতে আপিল করব।

শেয়ার করুন

পাঠকের মতামত