আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না : মির্জা ফখরুল

তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না : মির্জা ফখরুল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে (তারেক রহমান) দেশে আসতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

আজ সোমবার ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান এখন নির্বাসিত। ১/১১-র অবৈধ সরকার যারা বিরাজনীতিকীকরণের জন্য ষড়যন্ত্রের মাধ্যমে সরকার গঠন করেছিল, তারা অত্যন্ত সম্ভাবনাময় তারেক রহমানকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করেছিল। কারাগারে নিয়ে নির্যাতন করেছিল। আজকেও তাঁকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। তাঁর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। তাঁকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরানোর জন্য চক্রান্ত শুরু হয়েছে।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান অসুস্থ অবস্থায় বিদেশে নির্বাসিত আছেন। সুস্থ হয়ে তিনি দেশে ফিরে আসবেন এবং ‘অবরুদ্ধ গণতন্ত্র’কে মুক্ত করে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য তিনি নেতৃত্ব দেবেন।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত