আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

বদলগাছী উপজেলায় চালের ভাগ নিয়ে মারধর

বদলগাছী উপজেলায় চালের ভাগ নিয়ে মারধর

নওগাঁর বদলগাছী উপজেলায় ভিজিএফের চালের ভাগ না দেওয়ায় মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানাকে এক ইউপি সদস্যের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ইউপি কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও আসবাব ভাঙচুর এবং লক্ষাধিক টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে চেয়ারম্যানের অভিযোগ।

মঙ্গলবার দুপুরে মথুরাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ও ইউপি সদস্য আনিছুর ফারুক দুজনই হাসপাতালে ভর্তি হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মাহবুবুর রহমান আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, মথুরাপুর ইউপির ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ইউপি চেয়ারম্যান  বলেন, ‘গতকাল দুপুরে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম তৌফিক মান্নান, ইউপি সদস্য আনিছুরসহ ১২৫ থেকে ১৫০ জন তাঁর ইউপি কার্যালয়ে আসেন। তাঁরা সংসদ সদস্যের পক্ষ থেকে ভিজিএফের ৪০ শতাংশ চাল তাঁদের দেওয়ার দাবি করেন। আমরা তাঁদের সংসদ সদস্যের ৪০ শতাংশ বরাদ্দের সুবিধাভোগীর তালিকা দিতে বলেছি। তাঁরা তালিকা নয়, সরাসরি চাল নেবেন বলে জানান। কিন্তু এভাবে সরাসরি চাল নিয়ে গেলে বিশৃঙ্খলা হবে। চাল দিতে রাজি না হওয়ায় তাঁরা আমাকে ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আরিফুল ইসলামকে মারধর করেছেন। এ ছাড়া ইউপি কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও আসবাব ভাঙচুর এবং আমার ১ লাখ ২৩ হাজার টাকা ও মুঠোফোন লুট করেছেন। এ ঘটনাটি নওগাঁর ডিসি ও বদলগাছীর ভারপ্রাপ্ত ইউএনওকে জানিয়েছি। তাঁরা আমাকে আইনগত পদক্ষেপ নিতে বলেছেন।’


এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য আনিছুরের মুঠোফোন নম্বরে কল দিলেও তিনি সাড়া দেননি। আরেক অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম তৌফিক মান্নান বলেন, ইউপি চেয়ারম্যানের সঙ্গে ইউপি সদস্য আনিছুরের দ্বন্দ্ব চলছে। এ কারণে আনিছুরকে ঈদের ভিজিএফ বরাদ্দ দেননি। এ বিষয়ে জানতে গেলে ইউপি চেয়ারম্যান মাসুদ রানা তাঁকে মারধর করেন। আনিছুর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সংসদ সদস্যের ভিজিএফের বরাদ্দের চাল চাওয়ার ঘটনাটি সঠিক নয় বলে তিনি দাবি করেন।

বদলগাছীর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ময়নুল ইসলাম বলেন, ভিজিএফের বরাদ্দ অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে সুবিধাভোগীর তালিকা করা হয়। সুবিধাভোগীদের জন্য ইউপি কার্যালয় থেকে চাল বিতরণ করা হয়। সরাসরি কোনো কোটা নেই। তবে ইউপি চেয়ারম্যানরা সমন্বয় করে এ চাল বিতরণ করেন।

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত