আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মানুষের ঈদযাত্রা উপলক্ষে চলবে ৩ টি ট্রেন

মানুষের ঈদযাত্রা উপলক্ষে  চলবে ৩ টি ট্রেন

পবিত্র ঈদুল ফিতরে উত্তরাঞ্চলগামী মানুষের ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে গাজীপুরের জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত তিনটি স্পেশাল ট্রেন চলাচল করবে। ট্রেনটি আগামী ৭,৮ ও ৯ এপ্রিল রাত ১১টায় জয়দেবপুর থেকে ছেড়ে গিয়ে নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী হয়ে দিনাজপুরের পার্বতীপুর সম্ভাব্য সময় ভোর ৫টা ৫৫ মিনিটে পৌঁছাবে।


আজ বুধবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. হাসিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি  বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল-ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন শিল্প–কারখানার শ্রমিকদের কথা বিবেচনা করে জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত তিনটি স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে।’


মো. হাসিবুর রহমান বলেন, ‘স্পেশাল ট্রেনটি আগামী ৭,৮ ও ৯ এপ্রিল তিন দিনে মোট তিনটি স্পেশাল ট্রেন রাত ১১টায় জয়দেবপুর স্টেশন ছাড়বে। পথে ট্রেনটি নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী স্টেশনে যাত্রা বিরতি করবে। সর্বশেষ ভোর ৫টা ৫৫ মিনিটে দিনাজপুরের পার্বতীপুর পৌঁছাবে।’


তিনি আরও বলেন, ‘ট্রেনটিতে মোট আসনসংখ্যা থাকবে ৭১৬ টি, যার মাঝে ১ম শ্রেণির রয়েছে ২৪ টি। বরাদ্দকৃত সব টিকিট কেবলমাত্র অনলাইনে পাওয়া যাবে। আসনবিহীন টিকিট ট্রেন ছাড়ার দুই ঘন্টা পূর্বে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়া হবে।’

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের পরদিন থেকে তিন দিন ওই ট্রেনটি বিকেল ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত