আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

নগরবাসীকে বাড়ি যাওয়ার সময় নিজ নিজ ফ্ল্যাট ও বাড়ির সামনের সিসি ক্যামেরাগুলোকে সচল করে রাখার আহ্বান

নগরবাসীকে বাড়ি যাওয়ার সময় নিজ নিজ ফ্ল্যাট ও বাড়ির সামনের সিসি ক্যামেরাগুলোকে সচল করে রাখার আহ্বান

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পবিত্র ঈদুল ফিতরে মানুষের ঘরে ফেরার যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের প্রতিটি সদস্য মাঠে কাজ করছে। তবে ঈদে বাড়ি যাওয়ার সময় নিজ ফ্ল্যাট বা বাড়ির সিসি ক্যামেরাগুলো সচল করে দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

 

রোববার ঢাকা নদী বন্দরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আইজিপি এ অনুরোধ জানান।

আইজিপি বলেন, সারা দেশে মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথ, রেলপথ ও সড়কপথে পুলিশের কয়েক হাজার সদস্যকে তৎপর রাখা হয়েছে। এ ছাড়া নৌপথে বিশেষ নিরাপত্তায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদের মৌসুমে নগরীতে চোর, ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে কাজ করছে পুলিশ।

নগরবাসীকে বাড়ি যাওয়ার সময় নিজ নিজ ফ্ল্যাট ও বাড়ির সামনের সিসি ক্যামেরাগুলোকে সচল করে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদযাত্রায় প্রত্যেক নাগরিকের সচেতনতার বিকল্প নেই। বিভিন্ন ধরনের অপরাধীদের কাছ থেকে সচেতন থাকতে হবে। পাশাপাশি যেকোনো ধরনের সমস্যায় নিকটস্ত পুলিশের সহায়তা নিতে হবে। তাছাড়া যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে আরোহন না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) মো. আতিকুল ইসলাম, নৌপুলিশের অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি (অপারেশন্স) মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত