আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানকে প্রস্তুত করা হয়েছে

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানকে প্রস্তুত করা হয়েছে

উপমহাদেশের প্রাচীনতম কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানকে প্রস্তুত করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ৫ প্লাটুন বিজিবি সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় ঈদুল ফিতরের জামাতের জন্য এখন প্রস্তুত এই ঈদগাহ ময়দান।

 

২০১৬ সালের জঙ্গি হামলার কলঙ্কজনক অধ্যায়কে সামনে রেখে এবার এমন সর্বোচ্চ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছে জেলা প্রশাসন এবং র‌্যাব ও পুলিশ বাহিনী। এছাড়া মুসল্লিদের সুবিধার্থে বরাবরের মতোই এবারো ময়মনসিংহ ও ভৈরব থেকে আসা-যাওয়া করবে দুটি স্পেশাল ট্রেন। 

বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ব প্রাচীন ও বৃহৎ ঈদুল ফিতরের জামাতের জন্য প্রসিদ্ধ কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রায় আড়াইশ বছরের পুরনো এ ঐতিহাসিক ঈদগাহ ময়দানটিতে প্রতি বছর ঈদুল ফিতরের জামাতে দেশ-বিদেশের সাড়ে তিন লাখ থেকে চার লাখ ধর্মপ্রাণ মুসল্লি নামাজ আদায় করে থাকেন।

২০১৬ সালে এ মাঠে অনুষ্ঠিত ঈদুল ফিতরের জামাতের আগে প্রবেশ পথের নিরাপত্তা চৌকিতে ভয়াবহ জঙ্গি হামলায় দুজন পুলিশ কনস্টেবল, এক গৃহবধূ এবং এক জঙ্গি নিহত হয়। আহত হয় আরও বেশ কজন পুলিশ কনস্টেবল ও ধর্মপ্রাণ মুসল্লি। তবু এ ঈদগাহ ময়দানের ধারাবাহিক জামাত আয়োজনে ছন্দপতন ঘটেনি। 

জনশ্রুতি আছে, দীর্ঘ দিন আগে এ মাঠে অনুষ্ঠিত এক ঈদুল ফিতরের জামাতে কাতার গুণে ১ লাখ ২৫ হাজার মুসল্লির উপস্থিতি মিলে। তখন থেকে এই ঈদগাহ ময়দানটিকে সোয়া লাখিয়া ঈদগাহ ময়দান হিসেবে লোকজন ডাকতে শুরু করেন। পরবর্তীতে উচ্চারণ বিবর্তনে এ ঈদগাহ ময়দানের নাম শোলাকিয়া ঈদগাহ ময়দান হিসেবেই সমধিক পরিচিত হয়ে ওঠে। আর তখন থেকেই এ ময়দানে ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে দেশ-বিদেশের লাখ- লাখ  ধর্মপ্রাণ মুসল্লি ছুটে আসতে থাকেন। বিশেষ করে এ মাঠের ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে দেশ-বিদেশের সাড়ে  সাড়ে তিন লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি ছুটে আসেন।

কথিত আছে, এক শ্রেণির ধর্মপ্রাণ মুসল্লি মনে করেন, লাখো মুসল্লির সঙ্গে এ ময়দানে পরপর তিনবার ঈদুল ফিতরের জামাত আদায় করতে পারলে এক হজের সমান সওয়াব হয়। এ শ্রেণির মানুষের কাছে শোলাকিয়া ঈদগাহ ময়দান গরিবের মক্কা হিসেবেও পরিচিত। 

এবার এ ঈদগাহ ময়দানে ১৯৭তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় অনুষ্ঠেয় এ জামাতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

কিশোরগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ-র‌্যাব জানিয়েছে, মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ছাড়া কোনো কিছু নিয়ে জামাতে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন ও ছাতা নিয়ে ঈদগাহ ময়দানে প্রবেশের উপর রয়েছে নিষেধাজ্ঞা। এছাড়া থাকবে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ময়মনসিংহ ও ভৈরব থেকে সকাল-দুপুর দুটি বিশেষ ট্রেন আসা-যাওয়া করবে।            

ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি নিয়ে রোববার দুপুরে শোলাকিয়া ঈদগাহ ময়দান সরেজমিন পরিদর্শন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও অতিরিক্ত ডিআইজি র‌্যাব-১৪ এর অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

ঈদগাহ ময়দানের প্রস্তুতি কাজ পরিদর্শন শেষে তারা পৃথক প্রেস ব্রিফিং করেন। এ সময়  কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এ প্রাচীনতম ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত আদায়ের জন্য দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহবান জানান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত