আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ঈদকে সামনে রেখে ৭টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খোলে দেওয়া হয়েছে

ঈদকে সামনে রেখে ৭টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খোলে দেওয়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও ঘরমুখো মানুষের পথযাত্রায় অনেকটাই স্বস্তি মিলেছে। ঈদকে সামনে রেখে সম্প্রতি বিআরটি প্রকল্পের নির্মিত ৭টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খোলে দেওয়া হয়েছে।

 

রোববার সকাল থেকে এ সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নতুন করে সড়ক বিভাজক নির্মাণ করায় ওই সড়কে চলাচলকারী মানুষকে একটু ভোগান্তি পোহাতে হচ্ছে। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা এ সড়কে (ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে) যানজট লেগে ছিল। পরে পুলিশের সহায়তায় ১০টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় উড়াল সড়ক নির্মাণ করায় ওই এলাকায় যানজট নেই। কারণ উড়াল সড়কটি দিয়ে জয়দেবপুর থেকে সরাসরি টাঙ্গাইলের দিকে এবং টাঙ্গাইলের দিক থেকে জয়দেবপুরের দিকে যাতায়াতকারীরা সরাসরি চলে যেতে পারছেন। এছাড়া সাভারের নবীনগরের দিকের যাতায়াতকারীরা ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাচ্ছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ঈদযাত্রায় মহাসড়কে যানবাহন পরিস্থিতি স্বাভাবিক আছে। আশা কারি ঈদ উপলক্ষে এক সাথে সবার ছুটি এবং নাড়ির টানে বাড়ি যাওয়ার জন্য সড়কে একটু চাপ থাকলেও কোনো জ্যাম থাকবে না। এর জন্য বিভিন্ন পদক্ষেপ সহ আমাদের অতিরিক্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত