আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইফতারের সময় ভাঙ্গায় গ্রামবাসীর সংঘর্ষ অতঃপর আহত ২০

ইফতারের সময় ভাঙ্গায় গ্রামবাসীর সংঘর্ষ অতঃপর আহত ২০

ইফতারের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামে ২ দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

 

শনিবার ইফতারের মুহূর্তে সরোয়ার শেখ ও সাহাবুদ্দুদিন মোল্লা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সংঘর্ষে গুরুতর আহত ৯ জনকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২ জনকে ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার শরিফাবাদ হাটে শাহাবুদ্দিন খাজনা ওঠাচ্ছিলেন। এ সময় সরোয়ার শেখের দলের মিঠুন শাহাবুদ্দিনকে বলে তুমি ভিক্ষা উঠাচ্ছিস। এই নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির পর হাতাহাতি হয়। এছাড়া ২ দলের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলে আসছিল।

এসব নিয়ে দুইজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সরোয়ার দলের লোকজন শাহাবুদ্দিন বাড়িতে হামলা করে। হামলায় শাহাবুদ্দিনসহ বেশ কয়েকজন লোক আহত হয়। তখন শাহাবুদ্দিনের লোকজনও পাল্টা হামলা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

ভাঙ্গা থানার ওসি মামুন আল রশিদ জানান, বিবিরকান্দা গ্রামে পূর্বশত্রুতা ও খাজনা উঠানোর নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় মামলা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত