আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

পাবনার সাঁথিয়ায় উদ্বোধনের দিনই উঠে গেল সড়কের পিচ ঢালাই

পাবনার সাঁথিয়ায় উদ্বোধনের দিনই উঠে গেল সড়কের পিচ ঢালাই

পাবনার সাঁথিয়ায় নিুমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করায় উদ্বোধনের দিনই পিচ ঢালাই  উঠে গেছে। রোববার উপজেলার বনগ্রাম-চিনাখড়া ভায়া সামান্যপাড়া সড়ক ও সেতুর উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু। এলাকাবাসী পিচ ঢালাই তুলে ডেপুটি স্পিকারকে দেখান। এতে তিনি উপজেলা প্রকৌশলী ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের ওপর ক্ষুব্ধ হন। শিডিউল অনুযায়ী কাজ না করলে বিল পরিশোধ না করে কাজ বুঝে নেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় ঠিকাদারকে খোঁজ করলে জানা যায় তিনি পালিয়ে গেছেন।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিনচু।


জানা গেছে, স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে এ সড়ক ও সেতুর কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান পাবনার সুজানগরের ‘মণ্ডল কনস্ট্রাকশন’। ১৭০০ মিটার সড়ক ও সেতুর নির্মাণ কাজের ব্যয় বাবদ বরাদ্দ ছিল ৪ কোটি ১৫ লাখ টাকা। ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে। 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, অতিরিক্ত রোদের কারণে সড়কের পিচ ঢালাই পাথর উঠে যাচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত