আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ঢাকা সহ দেশের কোথায় কখন ঈদের জামাত হবে

ঢাকা সহ দেশের কোথায় কখন ঈদের জামাত হবে

আগামিকাল পবিত্র ঈদ-উল-ফিতর এলএবাংলাটাইমস নিউজের পক্ষ থেকে দেশ এবং বিদেশের সকল বাঙালী দের ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো । 

দেশে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। দেশের বৃহত্তম ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের নামাজ ঈদের দিন কাল বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। একই দিন দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচজাচ্ছ একটি প্রতিবেদনে দেশের বিভিন্ন স্থানে ঈদের প্রধান প্রধান জামাতের স্থান ও সময়সূচি তুলে ধরা হয়েছে।


ঢাকা: ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত সকাল সাতটায় অনুষ্ঠিত হবে। সকাল সাতটা থেকে পর্যায়ক্রমে এই মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
ঢাকার সাভারের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার ১৯৭তম ঈদের জামাত হবে। নামাজ শুরু হবে সকাল ১০টায়।
দিনাজপুর: দিনাজপুরে গোর-এ–শহীদ ময়দানে ঈদের জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।

সিলেট: সিলেটে শাহি ঈদগাহে ঈদের একমাত্র জামাত সকাল আটটায় শুরু হবে। যদি বৃষ্টি হয়, তাহলে আশপাশের মসজিদে নামাজ হবে।

বাগেরহাট: বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত আটটায় এবং সর্বশেষ জামাত হবে সাড়ে আট টায়।


গোপালগঞ্জে: গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় পাঁচুড়িয়ায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এ ছাড়া দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় থানাপাড়া জামে মসজিদে, তৃতীয় জামাত সকাল নয়টায় এস কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল আটটায় স্থানীয় লঞ্চঘাটে অবস্থিত জেলা মডেল মসজিদে এবং একই সময়ে স্থানীয় কেন্দ্রীয় কোর্ট মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

কুমিল্লা: কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও শহরের ২৭টি ওয়ার্ডের ঈদের জামাত পৃথকভাবে ৮ঃ৩০টা থেকে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।

ফেনী: ফেনীতে জেলার ঈদের প্রধান জামাত মিজান ময়দানে সকাল আটটায় অনুষ্ঠিত হবে। 

মাগুরা: মাগুরায় ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল আটটায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত হবে।

মেহেরপুর: মেহেরপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় মেহেরপুর পৌর ঈদগাহে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে পুরাতন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

শেরপুর: শেরপুরে ঈদের প্রধান জামাত পৌর ঈদগাহ মাঠে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।

নীলফামারী: নীলফামারীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এর আগে পুলিশ লাইনস ঈদগাহ মাঠে সকাল সোয়া আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত