আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের এবারের ঈদ উৎসব

খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের এবারের ঈদ উৎসব

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবারের পবিত্র ঈদুল ফিতরের দিন কাটাবেন ঢাকায় তাঁর গুলশানের বাসভবনে। সেখানে ঈদের দিন রাত আটটার দিকে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি সদস্যরা। 


 বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিএনপি। খালেদা জিয়া ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে মামলায় কারাগারে যান। মামলা দুটিতে সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি নেত্রী চারটি ঈদ পালন করেন কারাগারে। এরপর একটি ঈদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমএসএসইউ) হাসপাতালে এবং একটি এভারকেয়ার হাসপাতালে কাটিয়েছেন। বাকি ছয়টি ঈদ বাসভবনেই পালন করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের সঙ্গে সর্বশেষ ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ২০১৭ সালের ২৬ জুন।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন। এবার যুক্তরাজ্যে দলটির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

বিএনপির অন্য জ্যেষ্ঠ নেতাদেরও অনেকেই এবার ঢাকায় ঈদ পালন করবেন। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটি সদস্য জমির উদ্দিন সরকার, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।

দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাউদ্দিন আহমেদ বিদেশে রয়েছেন। তাঁরা বিদেশেই ঈদ পালন করবেন।

ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলটির মহাসচিবসহ স্থায়ী কমিটি সদস্য ও জ্যেষ্ঠ নেতারা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত