আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

তারকারা কে কোথায় ঈদ করবেন

তারকারা কে কোথায় ঈদ করবেন

রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে ঈদের আনন্দে মেতে উঠবে দেশের সব শ্রেণি পেশার মানুষ। কারও প্রিয়জনদের সঙ্গে, কারও ঈদ কাটবে কর্মব্যস্ততার মধ্য দিয়েই। দেশের শোবিজ অঙ্গনের অধিকাংশ তারকার ঈদ কাটবে প্রিয়জনদের সঙ্গে। কেউ কেউ আবার ব্যস্ত থাকবেন প্রেক্ষাগৃহে নিজেদের সিনেমার মুক্তি নিয়ে। শোবিজ তারকারা এবার কে কোথায় ঈদ করবেন তা নিয়েই সাজানো হয়েছে এ প্রতিবেদন:


শাকিব খান

প্রতিবারের মতো এবারের ঈদেও শাকিব খান হাজির হচ্ছেন নতুন সিনেমা নিয়ে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটির নাম ‘রাজকুমার’। এবারের ঈদটি দেশেই করার ইচ্ছে শাকিবের। তিনি বলেন, ঈদে ছবি মুক্তি পেলে সেটা খুব বিশেষ আমার কাছে। অবশ্য অনেক বছর ধরেই এমনটা হয়ে আসছে।এবারতো দর্শকদের অনেক বেশি কৌতূহল ‘রাজকুমার’ নিয়ে। তাই ঢাকায় থাকারই ইচ্ছা ঈদে। তবে আমি যেখানেই থাকি দর্শকদের সঙ্গে ‘রাজকুমার’র সঙ্গে আছি।

আসিফ আকবর

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবারের ঈদ ঢাকাতেই করবেন। তিনি বলেন, ঈদের দিন হয়তো ঢাকা থাকতে পারি। আর পরের দিন কুমিল্লায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শিওর না। ঢাকা-কুমিল্লা মিলিয়ে ঈদ করতে ভালোই লাগে।

ন্যান্সি

এবারের ঈদ ঢাকাতেই করবেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিও। তিনি বলেন, এবার ঢাকা কিংবা দেশের বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই। ঈদ আশা করছি আমার মেয়ে ও স্বামীকে নিয়ে ঢাকাতেই করবো।

মাহিয়া মাহি

এবারের ঈদ ঢাকাতে ছেলেকে নিয়ে করবেন বলে জানালেন মাহিয়া মাহি। তিনি বলেন, এবারের ঈদ ঢাকাতেই করছি। আমার একমাত্র ছেলে ফারিশকে নিয়ে ঈদটি ভালো কাটবে বলে প্রত্যাশা করছি। তবে যেহেতু আমি এখন সিঙ্গেল মাদার, তাই ঈদটিও এবার একটু অন্যরকমই হবে।

পরীমনি

পরীমনিও জানালেন, এবারের ঈদ ঢাকাতেই করবেন। তবে সময়-সুযোগ পেলে গ্রামের বাড়ি বরিশাল যাবেন। এ নায়িকা বলেন, আমার ঈদ এখন একমাত্র পুত্র রাজ্যকে ঘিরে। ওর জন্য অনেক আগে থেকেই শপিং করা শুরু করেছি। মা-ছেলে মিলে খুব ভালো একটি ঈদ পার করার ইচ্ছা এবার।

জিয়াউল ফারুক অপূর্ব

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও এবারের ঈদ ঢাকায় করবেন। তিনি বলেন, এবারের ঈদ ঢাকাতেই করা হবে। সেরকমভাবেই পরিকল্পনা করেছি। বেশকিছু শুটিংও রয়েছে ঈদের আগ পর্যন্ত। সেগুলো শেষ করে ঈদের পর হয়তো দেশের বাইরে যেতে পারি।

মেহজাবীন চৌধুরী

ঈদ আমি বরাবরই ঢাকাতেই পরিবারের সঙ্গে করি। আমার বোনেরা মিলে শপিং করি। শপিংয়ের সময়ই আমাদের ঈদের আনন্দ শুরু হয়ে যায়। এবারও পরিবারের সবাই মিলে ঈদটা করবো।

সাইমন সাদিক

সাইমন প্রতি ঈদই গ্রামের বাড়িতে করে থাকেন। এবারও তাই হবে। এ নায়ক বলেন, ঈদ সব সময় আমার প্রাণের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে করার চেষ্টা করি। আমার গ্রামকে আমি কলিজার গ্রাম বলে ডাকি। এবারও ইনশাআল্লাহ্ পরিবার ও বন্ধুদের নিয়ে খুব ভালো একটি ঈদ পার করবো।

বুবলী

ঈদ ঢাকাতেই করবেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি বলেন, আমার দুইটি সিনেমা মুক্তি পাচ্ছে। তার প্রচারণায় ব্যস্ত থাকতে হবে ঈদের কয়েকদিন পর্যন্ত। তবে বেশ ভালো লাগবে ছবি মুক্তি পেতে যাচ্ছে তাই। অন্যরকম ভালো লাগা কাজ করছে। আমার সন্তান বীর ও পরিবার নিয়ে ঈদ ঢাকাতেই করবো।

দীঘি

মা চলে যাওয়ার পর বাবাকে নিয়েই ঈদ কাটান প্রার্থনা ফারদিন দীঘি। এবারের ঈদও তাই হবে। দীঘি বলেন, আমি ঢাকাতেই বাবা ও বন্ধুবান্ধব নিয়ে ঈদ করতে পছন্দ করি। এবারও তাই হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত