আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

আ.লীগ জনগনের কল্যাণে কাজ করে: প্রধানমন্ত্রী

আ.লীগ জনগনের কল্যাণে কাজ করে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ মানুষের পাশে থাকে, সেবা করে এবং মানুষের কল্যাণে কাজ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সকালে গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

এবার রোজার সময় সাধারণ মানুষকে ইফতার ও ঈদ উপহার বিতরণ করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও।

মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ সব শ্রেণি পেশার মানুষ আসেন প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, বিভিন্ন সংগঠন প্রত্যেকেই যারা যার স্থান থেকে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, ইফতারে সহযোগিতা করেছে, ঈদের উপহার দিয়েছে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।’

‘সাধারণ মানুষকে এটুকুই বলব, আওয়ামী লীগ মানুষের পাশেই থাকে, সেবা করে, মানুষের কল্যাণে কাজ করে,’ বলেন শেখ হাসিনা।

গণভবনে আসা অতিথিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এই পবিত্র ঈদ সকলের জীবনে অনাবিল সুখ-স্বাচ্ছন্দ্য নিয়ে আসুক, মহান আল্লাহ রাব্বুল আলআমিনের কাছে সেই দোয়া করি।’

সরকারপ্রধান বলেন, ‘জাতির পিতা স্বাধীনতা দিয়েছেন দুঃখি মানুষের মুখে হাসি ফোটাতে। আজকে আমরা দারিদ্র্যের হার কমাতে পেরেছি। কিন্তু এখনো যেটুকু দারিদ্র্য রয়েছে, আমরা ইনশাআল্লাহ আগামীতে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করতে পারব, সেটাই আমাদের প্রতিজ্ঞা। পবিত্র ঈদে আমরা সেটাই চাইছি।’

প্রধানমন্ত্রী বলেন, আমি যখন বলেছি আমরা রোজার সময় ইফতার পার্টি করব না, ইফতার মানুষের মাঝে বিলি করব, মানুষকে ইফতার খেতে দেব, মানুষের পাশে দাঁড়াব- সেই নির্দেশনা পাওয়ার পর প্রত্যেকেই যার যার স্থানে মানুষের মাঝে ইফতার বণ্টন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের মাঝে ইফতার পৌঁছে দেওয়াটা অত্যন্ত পবিত্র কাজ।

‘অনেকেই গর্ব করে বলে এক হাজারের বেশি ইফতার পার্টি করেছেন। তারা হাজারের ওপর পার্টি করে ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে। আমরা দিয়েছি,’ বলেন আওয়ামী লীগ সভাপতি।

 

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদুল ফিতরের প্রধান ঈদের নামাজে অংশ নেন।

সকাল ৮টা ২৫ মিনিটে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধান বিচারপতি, ধর্মমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নামাজ শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম ও মুয়াজ্জিন ক্বারি মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত