আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৩

কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৩

 কক্সবাজারের সমুদ্র উপকুলে বিধ্বস্ত কার্গো বিমান থেকে নিখোঁজ দুই ক্রুর লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে বিমানটিও উদ্ধার করে উপকুলে আনা হয়েছে।


বুধবার বিকেল পৌনে চারটার দিকে বিমান এবং নিখোঁজ দুই ক্রুর লাশ বিমানের মধ্য থেকে উদ্ধার করা হয়।


এ নিয়ে কার্গো বিমানটির আরোহী চারজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হলো। আর বিমানটির পাইলট গাটারভ ওরাদ মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। তার মাথায় আঘাত রয়েছে ও ডান পায়ের নিচের অংশ ভেঙ্গে গেছে।


বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাইলট ও তিন আরোহীসহ ট্রু এভিয়েশন নামের বিমানটি কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সমুদ্রের (বঙ্গোপসাগরের ) নাজিরারটেক পয়েন্টে বিধ্বস্ত হয়।


কক্সবাজার শহরের খুব কাছেই পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের নাজিরটেক পয়েন্টে থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে কার্গো রাশিয়ার আন্তনভ ২৬ মডেলের বিমানটি ডুবে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় জেলেদের সহায়তায় দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পথেই কার্গোটির ফ্লাইট ইঞ্জিনিয়ার কুলিশ নোলরীর মৃত্যু হয়।


এই দুর্ঘটনায় নিহত, আহত চারজনই ইউক্রেনের বাসিন্দা।


কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ট্রু এভিয়েশনের আন্তনভ ২৬ মডেলের ওই উড়োজাহাজ কক্সবাজার ও যশোরের মধ্যে চিংড়ি পোনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়।


সৈকত থেকে আধা কিলোমিটার দূরে সাগরে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই স্থানীয় জেলে ও কোস্ট গার্ডের নৌযান উদ্ধার কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও তল্লাসিতে যোগ দেন।


সর্বশেষ বিকেল পৌনে চারটার দিকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিধ্বস্ত বিমান এবং নিহ দুই ক্রুর লাশ উদ্ধারে সম্ভব হয়।


সকালে কক্সবাজার ফায়ার সার্ভিসের অপারেশন অফিসার আবদুল মজিদ জানান, সকাল ১০টার দিকে জেলেদের সহায়তায় দুইজনকে উদ্ধার করে তারা কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।


কার্গো সার্ভিসটি পরিচালনা করেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। ট্রু এভিয়েশনের ওয়েবসাইটে বলা হয়, ২০১৪ সাল থেকে কার্গো সার্ভিস পরিচালনা করে আসছে তারা।



রাশিয়ার আন্তনভ ২৬ মডেলের একটি কার্গো বিমান। এ ধরনেরই একটি বিমান কক্সবাজারে বিধ্বস্ত হয়েছে-ফাইল ছবি


জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নোবেল কুমার বড়ুয়া জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই কুলিশ নোলরীর মৃত্যু হয়েছে। অন্যজনকে জরুরি চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার পায়ের অপারেশন করবেন।


প্রত্যক্ষদর্শী নাজিরারটেক এলাকার বাসিন্দা দোকানদার মাহবুব ও শুটকি ব্যবসায়ী মোহাম্মদ জামশেদ জানান, উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে কার্গো বিমানটি আঁকাবাঁকা দুলতে দুলতে আচড়ে পড়ে।


দোকানদার মাহবুব জানান, বিমানটি সাগরে পড়ার পর অনেকদূর এগিয়ে যায়। পরে আস্তে আস্তে ডুবতে থাকে। ওই সময় উপকূল থেকে জেলে ও স্থানীয় অধিবাসিীরা অন্তত ২০টি মাছধরার ট্রলার ও নৌকা নিয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যান।


মাহবুব ও জামশেদ দাবি করেন, প্রায় একঘণ্টারও বেশি সময় ধরে স্থানীয়রাই দুর্ঘটনা কবলিত বিমানের ক্রুদের উদ্ধারের চেষ্টা চালান। ওই সময় পর্যন্ত সরকারি কোন সংস্থা তাদের উদ্ধারে এগিয়ে আসেনি।


সকালে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, তারা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে আরো একজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।


অন্যদিকে উদ্ধার কাজে জড়িত মাহবুব ও জামশেদ জানান, তারা একজন আহতাবস্থায় উদ্ধার করে ঠেলাগাড়ি নিয়ে হাসপাতালে নিয়ে আসছিলেন। ওই সময় ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টে ফায়ার সার্ভিসের লোকজন তাদের দেখতে পেয়ে তাদের হাসপাতালে নিয়ে আসেন।


তারা দাবি করেন, যথাসময়ে গাড়ি না পাওয়ায় ও ঠেলাগাড়িতে বহন করে আনার কারণেই একজনের মৃত্যু হয়েছে। আগেই ঘটনাস্থল থেকে আহতদের আনা গেলে মৃত্যু এড়ানো যেতো বলেও মনে করেন তারা। 


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিখোঁজ দুইজন ক্রুকে উদ্ধারে বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালায়।

শেয়ার করুন

পাঠকের মতামত