আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

ঈদে প্রথমবার স্বস্তিতে বাড়ি গেছেন যাত্রীরা

ঈদে প্রথমবার স্বস্তিতে বাড়ি গেছেন যাত্রীরা


রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘এবার প্রথম ঈদযাত্রায় ট্রেনে স্বস্তিতে বাড়ি যেতে পেরেছেন যাত্রীরা। ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য আমরা রিটার্ন টিকিট দিয়েছি। যে ব্যবস্থায় তারা ঈদ করতে স্বাচ্ছন্দ্যে বাড়িতে গেছেন, ঠিক একই অবস্থায় তারা বাড়ি থেকে কর্মস্থলে ফিরবেন। এবার ট্রেনের টিকিটে কালোবাজারি হয়নি। কালোবাজারি সিন্ডিকেটের অনেকে ধরা পড়েছে। এটা যখন শুরু হয়েছে, শেষও হবে।’

আজ শুক্রবার (১২ এপ্রিল) বিকালে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।


মেহেরপুরে রেললাইন নির্মাণে ধীরগতি প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, ‘মুজিবনগর রেললাইন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া প্রকল্প। এটির কাজ চলমান রয়েছে। ইনশাআল্লাহ যত দ্রত সম্ভব বাস্তবায়ন করা হবে। একটি প্রকল্প বাস্তবায়নে অনেকগুলো প্রক্রিয়া আছে। কোনও প্রকল্প গ্রহণের সময় ফিজিবিলিটি পরীক্ষা করা হয়। ফিজিবিলিটি রিপোর্ট পজিটিভ হলে সেটি প্রকল্প স্টেটমেন্ট ও ডিজাইন করা হয়। এসব প্রক্রিয়া শেষ হলে সেটি প্রকল্প আকারে একনেকে তোলা হয়। একনেকে পাস হলে ইআরডিতে যাবে। তারাই প্রকল্পের অর্থের জোগানের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। মুজিবনগর রেললাইন প্রকল্প এখনও সেই পর্যায়ে যায়নি। এসব প্রক্রিয়ার জন্য যতটুকু সময় লাগবে এবং যত দ্রুত সম্ভব চেষ্টা করা হবে।’


এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত