আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যশোরের অভয়নগর উপজেলায় খুলনার এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গুলি

যশোরের অভয়নগর উপজেলায় খুলনার এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গুলি

দেশের যোশরের অভয়নগর উপজেলায় খুলনার এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গুলি করেছে হেলমেট পরা দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত সোয়া আটটার দিকে উপজেলার রাজঘাট এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ ৩ ব্যক্তি হলেন আওয়ামী লীগ নেতা মোল্যা হেদায়েত হোসেন ওরফে লিটু (৫০), যুবলীগ নেতা খায়রুজ্জামান সবুজ (৩২) এবং যুবলীগ কর্মী নাছিম ভুঁইয়া (২৮)। হেদায়েত হোসেন ফুলতলার তাজপুর গ্রামের বাসিন্দা। তিনি ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। খায়রুজ্জামান দামোদর গ্রামের বাসিন্দা। নাছিম ভুঁইয়ার বাড়িও একই গ্রামে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেদায়েত হোসেনের পেটের ওপরের দিকে, খায়রুজ্জামানের মুখে ও তলপেটে এবং নাছিম ভুঁইয়ার ডান হাতে গুলি লেগেছে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, রাজঘাটে চায়ের দোকানে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। কী কারণে এবং কারা গুলি করেছে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তাঁরা ঘটনাস্থলে আছেন।


কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ রাত সাড়ে সাতটার দিকে হেদায়েত হোসেন, খায়রুজ্জামান ও নাছিম মোটরসাইকেলে করে ফুলতলা থেকে পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার রাজঘাটে আসেন। তাঁরা রাজঘাট বাসস্ট্যান্ডের পাশে একটি চায়ের দোকানে চান পান করেন। এরপর আড্ডা দিচ্ছিলেন। রাত ৮টা ১৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসেন। তাঁদের মাথায় হেলমেট পরা ছিল। তাঁরা এসেই তিনজনকে লক্ষ করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান।

গুলি হেদায়েত হোসেনের পেটের ওপরের দিকে বাঁ পাশে, খায়রুজ্জামানের মুখে ও তলপেটে এবং নাছিম ভুঁইয়ার ডান হাতে লাগে। গুলির শব্দে স্থানীয় লোকজন সেখানে এগিয়ে আসেন। এরপর তিনজনকে উদ্ধার করে খুলনায় নিয়ে যাওয়া হয়।

ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃণাল হাজরা বলেন, তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত