আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পদ্মায় গোসলে নেমে তিনজন নিখোঁজ, লাশ উদ্ধার

পদ্মায় গোসলে নেমে তিনজন নিখোঁজ, লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নদী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন- ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার হারুনুর রশিদ মোল্লার ছেলে রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও তার ভায়রা জুয়েল রানা (৪০)।


নিখোঁজ রয়েছে রিয়াদ আহমেদের ছেলে আরিফ (১৬)। রিয়াদ আহমেদ বাংলাদেশ রেলওয়েতে ও জুয়েল রানা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
 বিকেল ৪টার দিকে উপজেলার দিঘীরপাড় বাজার সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে তিনজন তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুন্সীগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌ পুলিশ।


 নদীর তলদেশ থেকে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেন। এখনো আরেকজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে উপজেলার বেশনাল গ্রামে চাচা ইকবাল মোল্লার বাড়িতে বেড়াতে আসেন রিয়াদ। শুক্রবার বিকেলে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মা নদীতে প্রায় ৩০ থেকে ৩৫ জন মিলে ইঞ্জিনচালিত ট্রলার যোগে ঘুরতে বের হন।


সেখানে বেশ কয়েকজন গোসল করতে নামেন। সবাই উঠে আসতে পারলেও তিনজন নদীতে ভেসে যান।
নিহত নিহত রিয়াদ আহমেদ রাজুর ভগ্নিপতি মিথুন বলেন, আমরা ওই এলাকায় ঘুরতে এসে নদীতে গোসল করতে নামি। হঠাৎ তারা নদীর পানিতে বালুর গর্তে পড়ে ডুবে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেই।


টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, আমাদের টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। ঢাকা থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা অভিযান চালিয়ে ইতিমধ্যে দুটি মরদেহ উদ্ধার করেছি।

মুন্সীগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসনাত জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের টিম রয়েছে। উদ্ধার কাজ চলছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত