আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার গান গাইলেন তাঁত শাড়ি নিয়ে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার গান গাইলেন তাঁত শাড়ি নিয়ে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার গান গাইলেন। ‌‘তাঁতী’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ গানে প্রাধান্য পেয়েছে তাঁতের শাড়ির বিজয়গাথা। আজ শনিবার ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলায় গানটি প্রকাশিত হয়েছে।


গানটিতে  কণ্ঠ দিয়েছেন শায়ান চৌধুরী অর্ণবসহ একঝাঁক শিল্পী। তাছাড়া একজন বিদেশি শিল্পীকেও গানের কয়েকটি লাইনে কণ্ঠ দিতে দেখা যায়। প্রকাশের সঙ্গে সঙ্গেই গানটি শ্রোতারা লুফে নিয়েছেন।


কোক স্টুডিও সূত্র জানায়, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৮০ জনের বেশি সুরকার ও শিল্পীকে নিয়ে আজ শনিবার থেকে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হয়েছে। মোট ১১টি গান থাকছে। এ সিজনে জয়া আহসান ‘তাঁতী, ‘গান গাই আমার মন রে বোঝাই’সহ আরও কয়েকটি গান গাইবেন।


তৃতীয় সিজনের গানগুলোতে অর্ণবের সঙ্গে সঙ্গীত প্রযোজক হিসেবে আরও থাকছেন প্রীতম হাসান, ইমন চৌধুরী ও শুভেন্দু দাশ শুভ।

এ ব্যাপারে কণ্ঠশিল্পী অর্ণব বলেন, তাঁতি একজন শিল্পী। কাপড়ের বুননের মাধ্যমে তিনি আমাদের সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস ফুটিয়ে তুলেন। কাপড় বোনার সময় এক ধরণের ছন্দ তৈরি হয়। তাঁতের শব্দের সঙ্গে প্রতিটি সুতা যেন হয়ে ওঠে গানের একেকটি চরণ। আর প্রতিটি চরণ এই ঐতিহ্যকে বহন করে নিয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এই শব্দ, এই বিষয়টিই—কোক স্টুডিও বাংলার নতুন গানটিতে তুলে ধরা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত