আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

যে কারণে কক্সবাজারে বিমানটি বিধ্বস্ত হয়

যে কারণে কক্সবাজারে বিমানটি বিধ্বস্ত হয়

বুধবার বঙ্গোপসাগরে ট্রু এভিয়েশনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার জন্য বিমানটির বাম পাশের ইঞ্জিন বিকল হয়ে যাওয়াকে কারণ হিসেবে ধরা হচ্ছে।

বুধবার দুর্ঘটনার পর এভিয়েশন কোম্পানিটির লোকাল এরিয়া ম্যানেজার অরূপ অধিকারী একথা জানান।

দুর্ঘটনায় বিমানের পাইলটসহ তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও একজন।

অরূপ অধিকারী বলেন, তাদের সকাল ৯ টা ৫ মিনিটে তাদের 'আন্তনভ-২৬' বিমানটি কক্সবাজার বিমানবন্দর থেকে ৮১০ বক্স চিংড়ি পোনা নিয়ে যশোরের উদ্দেশ্যে রওয়ানা হয়। এটি আকাশে ওঠার ৫ মিনিট পর বিমানটির বাম পাশের ইঞ্জিল বিকল হয়ে গেছে বলে পাইলট তাকে অবহিত করেন।

তিনি আরো জানান, বিমানের দুটি ইঞ্জিন রয়েছে। একটি বাম পাশে, অপরটি ডান পাশে। ইঞ্জিন বিকল হওয়ার পর পাইলট জরুরিভাবে অবতরণের অনুমতি চান। বিমান বন্দর কৃর্তপক্ষ অবতরণের অনুমতিও দেন। কিন্তু এর মধ্যে সকাল ৯ টা ২৫ মিনিটে বিমানটি নাজিরারটেক পয়েন্টে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়।

এরপর কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযানে শুরু করে। তবে এর আগেই স্থানীয় লোকজন বিমানে থাকা দুজনকে উদ্ধার করেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে একজনের মৃত্যু হয়।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া জানান, হাসপাতালে আনা দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনকে চিকিৎসা দেয়ার পর চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্রু এভিয়েশন লিমিটেড কৃর্তপক্ষ জানিয়েছেন, হাসপাতালে যার মৃত্যু হয়েছে তিনি ওই বিমানের প্রকৌশলী। তার নাম কুলিশ আন্দ্রে। আর চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা  হয়েছে তার সহযোগী ডলো ডারম্যানকে।

এরপর উদ্ধার অভিযান চালানো হলেও কার্যত কোন উন্নতি হয়নি। বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে আসে নৌ বাহিনীর উদ্ধারকারী জাহাজ অতন্দ্র ও অপরাজেয়।

নৌ বাহিনীর ক্যাপ্টেন মোরসালিন জানান, ভাটায় পানি নেমে যাওয়ার পর বিমানের ভেতরে পাওয়া যায় নিখোঁজ দুজনের লাশ। তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাগরে ভাটা শুরু হওয়ার কারণে দুর্ঘটনাকবলিত বিমানটি ঘটনাস্থল থেকে প্রায় ২/৩ কিলোমিটার দূরে সরে গেছে। ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। পরে পানি নেমে গেলে দুজনের লাশ উদ্ধার করা হয়।

ট্রু এভিয়েশন লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার হওয়া শেষ দুজনের মধ্যে একজন পাইলট মুরাদ এবং অপর জন কো-পাইলট ইভান। তিনজনের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানান, সকাল সাড়ে ৯টার দিকে রানওয়ে থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর ক্রুসহ চার আরোহী নিয়ে উড়োজাহাজটি সমুদ্রের নাজিরারটেক পয়েন্টে বিধ্বস্ত হয়। তবে কি কারণে এটি বিধ্বস্ত হয়েছে তিনি জানেন না।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানান, এ ঘটনার তদন্তে একটি দল গঠন করা হয়েছে। তদন্তের পর ঘটনার কারণ জানা যাবে।

কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, তিনজনের মৃতদেহ ময়না তদন্তের পর আইনগত প্রক্রিয়ায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এদিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণে ৩৫ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে চিংড়ি পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান বলাকা হ্যাচারী। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. নজিবুল ইসলাম জানান, র্দীঘদিন ধরে কার্গো নিয়ে তারা পোনা পরিবহন করে। এই প্রথম কোন বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে এক কোটি পোনা ছিল, যার বাজার মূল্য ৩৫ কোটি টাকা।

শেয়ার করুন

পাঠকের মতামত